শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাবিবুর রহমান হানিফ, মোহনগঞ্জ (নেত্রকোনা)
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৯:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

শেষ বিকেলে বিলের ধারে

মোহনগঞ্জে ধনপুর-বার্ত্তকোনা সড়কের দুধারে বিলের সৌন্দর্য দেখতে ভ্রমণপিপাসুর ভিড়। ছবি : কালবেলা
মোহনগঞ্জে ধনপুর-বার্ত্তকোনা সড়কের দুধারে বিলের সৌন্দর্য দেখতে ভ্রমণপিপাসুর ভিড়। ছবি : কালবেলা

শেষ বিকেলের রাঙা আকাশ দিগন্তরেখায় মিশেছে বিস্তীর্ণ বিলের পানিতে। মৃদুমন্দ বাতাস সেই পানিতে তোলে মৃদু তরঙ্গ। এমন দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই বিলের ধারে ঢল নামে মানুষের। বিলের নাম ধনপুর। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পৌর শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বার্ত্তকোনা গ্রামে এর অবস্থান। বিল আর তার পাড়ের পিচঢালা রাস্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র।

রাস্তাটি উপজেলা চত্বর থেকে সাতুর, ধনপুর, বার্ত্তকোনা গ্রাম হয়ে মাঘান বাজারের মূল সড়কে মিলিত হয়েছে। ধনপুর থেকে বার্ত্তকোনা প্রায় দেড় কিলোমিটার রাস্তা। এর দুই ধারেই জলরাশি। যান্ত্রিক শহরের কোলাহলমুক্ত, হিমেল বাতাস, জলতরঙ্গ টানে প্রকৃতিপ্রেমী মানুষকে। হাওরপাড়ের হাতিরঝিল নামে পরিচিত এ স্থানটি এখন বিনোদনের অন্যতম একটি স্থানে পরিণত হয়েছে।

প্রতিদিন কয়েক হাজার মানুষ এই বিলপাড়ে আসে আনন্দময় কিছুটা সময় কাটাতে। কেউ ছবি তোলেন, কেউ নৌকা বা স্পিডবোটে চড়ে আনন্দ উপভোগ করেন, আবার কেউ কেউ আপনমনে গান গেয়ে হারিয়ে যান আপনরাজ্যে।

বিলের স্বচ্ছ পানি হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। বিশেষ করে সন্ধ্যায় সূর্য ডোবার মুহূর্তের অপরূপ দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। প্রশাসনের সহযোগিতা পেলে নৈসর্গ বিলপাড়টি হয়ে উঠতে পারে ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম একটি স্থান।

এরই মধ্যে ব্যক্তি উদ্যোগে এ বিলপাড়ে গড়ে উঠেছে ক্যাফে-রেস্টুরেন্টসহ বিভিন্ন ছোটখাটো দোকানপাট। বিলের দুই পাড়ে ভাড়ায়চালিত নৌকা, স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকা বাড়তি আনন্দের মাত্রা যুক্ত করেছে পর্যটকদের মধ্যে।

পর্যাপ্ত নিরাপত্তা এবং সুব্যবস্থা না থাকায় কিছুটা বিব্রতকর অবস্থাতেও পড়তে হয় ভ্রমণপিপাসুদের। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থানটি আরও নান্দনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলার দাবি এলাকাবাসীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১১

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১২

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৩

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৪

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৫

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৬

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৭

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৮

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

১৯

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

২০
X