জাকির হোসেন লিটন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০২:৫৬ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৮:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

আজ প্রচার শেষ, দুই সিটিতে শনিবার ভোট

আজ প্রচার শেষ, দুই সিটিতে শনিবার ভোট

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ২৩৩ নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হচ্ছে প্রচার। আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীন ভোট গ্রহণ। এরই মধ্যে ভোট গ্রহণ উপলক্ষে এসব এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে সুষ্ঠু ভোট আয়োজনে কঠোর অবস্থানে রয়েছে ইসি। নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে এরই মধ্যে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে সংস্থাটি। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এ নির্বাচনে চাহিদার তুলনায় বেশি ফোর্স দেওয়া হয়েছে। এর পরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেই ভোট বন্ধ করে দেওয়া হবে।

ইসির তথ্যানুযায়ী, ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্যপদে উপনির্বাচন ছাড়াও তিনটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্যপদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিন ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, সাতটি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নির্বাচনের পর সর্ব প্রথম অনুষ্ঠিত এ নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন। সেজন্য ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করার, তার সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে সংস্থাটি।

সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এ সেলের কার্যক্রম পরিচালনা করবেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, এসব নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব জায়গা থেকে চাহিদা এসেছে, সেখানে বেশি ফোর্স দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

পুলিশে বড় রদবদল

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স স্থগিত

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

১০

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১১

হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ

১২

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০

১৩

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা

১৪

সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

১৫

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

১৬

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

১৭

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা

১৮

‘কসাই শামীম’ গ্রেপ্তার

১৯

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X