কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুতে আইডিয়াল স্কুলের ছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে আইডিয়াল স্কুলের ছাত্রের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইশাত আজহার নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ‘ঝ’ শাখার ছাত্র ছিল। গতকাল ভোরে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার জানাজা গতকাল বাদ জোহর বনশ্রী কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে ইশাতের বাবা আসিফ আজহার জানান, জ্বরে আক্রান্ত হলে ইশাতকে চার দিন আগে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা খারাপ হলে তাকে গত বৃহস্পতিবার ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্তের বিষয়ে ওই স্কুলছাত্রের পরিবার জানায়, ঈদুল আজহার ছুটির পর গত ৯ জুলাই প্রথমদিন সে স্কুলে গিয়েছিল। এরপর সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। এরপর সে আর স্কুলে যায়নি। মতিঝিল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী বলেন, ইশাতের মৃত্যুতে স্কুলের সবাই শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা স্কুল পরিষ্কার রাখছি। পর্যাপ্ত অ্যারোসল, কয়েল ও মশা মারার ব্যাট সরবরাহ করেছি। স্কুল শুরুর আগে-পরে এগুলো ব্যবহার করা হচ্ছে। এর আগে গত ৩ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইলমা জাহান নামে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

১০

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১২

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১৩

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৪

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৫

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৬

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৭

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৮

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৯

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০
X