জাকির হোসেন লিটন
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৩:০৮ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

বন্ধ বস্ত্রকল চালুর দরপত্র আহ্বানে সাড়া মিলছে না

পিপিপির শর্ত শিথিলের সুপারিশ সংসদীয় কমিটির
বন্ধ বস্ত্রকল চালুর দরপত্র আহ্বানে সাড়া মিলছে না

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) বন্ধ বস্ত্রকলগুলো চালুর জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলেও তাতে সাড়া মিলছে না। এ কারণে শিগগিরই পাটকলগুলো চালু করা যাচ্ছে না। এমন অবস্থায় পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পাটকলগুলো চালুর স্বার্থে পিপিপির (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) শর্ত শিথিল করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি টেক্সটাইল জোন এলাকায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনেরও সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আনোয়ারুল আশরাফ খান, আব্দুল মমিন মণ্ডল, মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, রাগেবুল আহসান, মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং মাসুদা সিদ্দীক বৈঠকে অংশ নেন।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় বন্ধ থাকা বিটিএমসির ১৬টি কল পিপিপির ভিত্তিতে পরিচালনার জন্য অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত রয়েছে। এর মধ্যে ফেনীতে অবস্থিত দোস্ত টেক্সটাইল মিলস চালুর জন্য পরপর তিনবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই এ পর্যায়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। আবার দরপত্র আহ্বান করা হবে। মাগুরা টেক্সটাইল মিলস চালুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় আরও জানায়, ১৬টি বস্ত্রকলের মধ্যে ঢাকার আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিল হস্তান্তরের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে আছে। গাজীপুরে কাদেরিয়া টেক্সটাইল মিলের জমি ওরিয়ন-কাদেরিয়া টেক্সটাইলস লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছে। মন্ত্রিসভা বিভাগের অনুমোদন পেলে শিগগির চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আর আর টেক্সটাইলস মিলস ও রাজশাহী টেক্সটাইলস মিলস চালু করতে বেসরকারি অংশীদারের সঙ্গে চুক্তি সই হবে। এ দুটি কলের চুক্তি সংক্রান্ত সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

এর বাইরে ৮টি মিল পুনরায় চালু করার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে। এগুলোর বিষয়ে পরে কার্যক্রম গ্রহণ করা হবে। আর টাঙ্গাইল কটন মিলস চালু করার কার্যক্রম মামলার কারণে বন্ধ রয়েছে।

বর্তমানে বিটিএমসির বন্ধ মিলের সংখ্যা ২৫টি। এর মধ্যে ২০টি মিল ইজারা ভিত্তিতে বেসরকারি ব্যবস্থাপনায় আবার চালুর সিদ্ধান্ত হয়। এরই মধ্যে ১৪টি মিলের লিজচুক্তি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X