রাজন ভট্টাচার্য
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৩:২০ এএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৮:১০ এএম
প্রিন্ট সংস্করণ

অসহায় হরিজনদের এভাবে কেন উচ্ছেদ করতে হবে

মিরনজিল্লা পল্লি
অসহায় হরিজনদের এভাবে কেন উচ্ছেদ করতে হবে

চোখে কালো কাপড় বাঁধা। স্কুলের পোশাকে হাতজোড় করে আছে কোমলমতি ছোট্ট শিশুরা। কারও হাতে পোস্টার। অনেকেই বসে আছেন রাস্তায়। কেউবা মাটিতে শুয়ে আছেন। কান্নাজড়িত কণ্ঠে সবার একটাই আকুতি,Ñতাদের শেষ আশ্রয়টুকু যেন ভেঙে ফেলা না হয়। বলা হচ্ছে রাজধানীর বংশালে হরিজন সম্প্রদায়ের মিরনজিল্লা পল্লির কথা।

সরেজমিন দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পল্লিটিতে বুলডোজারসহ উচ্ছেদের সরঞ্জামাদি রেখেছে। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ। সেখানে উপস্থিত সিটি করপোরেশনের বড় বড় কর্মকর্তাসহ শ্রমিক। ৪০০ বছরের পুরোনো এই পল্লি উচ্ছেদ করে এখানে নতুন করে ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যেখানে নির্মাণ হবে কাঁচাবাজার। এতে বেশ সহযোগিতা করছেন স্থানীয় ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। মেয়রের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরও গত সোমবার দুপুর থেকে মিরনজিল্লা পল্লি উচ্ছেদে নামে সিটি করপোরেশন।

এদিকে উচ্ছেদের ঘটনায় গত সোমবার লক্ষ্মী রানী নামে এক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি উচ্ছেদে ভীত হয়ে মারা যান বলে অভিযোগ হরিজন সম্প্রদায়ের মানুষের। এ ছাড়া গতকাল বিকেলে শাম্মী দাস নামে এক কিশোর উচ্ছেদ হওয়া জমিতে থাকা একটি গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সে ঢামেকের ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। স্থানীয়রা জানায়, আত্মহত্যার চেষ্টাকারী শাম্মী দাসের চোখের সামনে তার ঘরবাড়ি সবই গেছে। সে এখন কোথায় থাকবেÑএই ভাবনা থেকে আত্মহত্যার চেষ্টা করে।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, এখানে পাঁচ শতাধিক পরিবারের চার হাজারের বেশি মানুষের বসতি, যাদের মধ্যে ৬৬ জন বর্তমানে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কাজে নিয়োজিত। বাকি সবাই অবৈধ। বৈধ ৬৬ জনের হাতে এরই মধ্যে দেওয়া হয়েছে ফ্ল্যাটের চাবি। যদিও তারা বলছেন, সবাইকে চাবি দিলেই তবেই তারা নতুন ঘরে উঠবেন।

পল্লির বাসিন্দাদের অভিযোগ, ভবন নির্মাণের জন্য ২০টি ঘরের কথা বলে সোমবার ৮০টি বসতি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের আগেই আবারো বস্তি উচ্ছেদে আসে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এসব দেখে বসতির কোমলমতি শিশুদের কেউ স্কুলে যায়নি। তারা প্রত্যেকেই স্কুলের পোশাকে প্রতিবাদে শামিল হয়েছে। হাত জোড় করে তারা মিনতি করছে, ‘আমাদের পুনর্বাসনের আগে উচ্ছেদ করো না। দোহাই লাগে। আমরাও মানুষ। বাঁচতে চাই। বাঁচতে দাও। আমাদের এভাবে রাস্তায় ফেলে দিও না।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ কালবেলাকে বলেন, অসহায় মানুষদের এভাবে উচ্ছেদ করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাদের পুনর্বাসনের উদ্যোগ না নেওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান তিনি।

বাসিন্দারা বলছেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, দেশে কেউ ঘরহীন থাকবেন না। এর পরও ডিএসসিসি পুরান ঢাকার বংশালের আগা সাদেক রোডের মিরনজিল্লার সুইপার কলোনি কেন উচ্ছেদ করা হবে।

জানতে চাইলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত কালবেলাকে বলেন, সরকারি দল এবার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, সেখানে যেসব অঙ্গীকার, তাতে স্পষ্ট বলা হয়েছিল, অনগ্রসর হরিজন ও দরিদ্র জনগোষ্ঠী স্বাস্থ্য, শিক্ষা ও তাদের বাসস্থানের মতো বিষয়ের উন্নতিতে সরকার অগ্রগণ্য ভূমিকা পালন করবে। এটা সিটি করপোরেশনের কর্মকর্তাদের মনে করিয়ে দিয়েছি। বলেছি, পুনর্বাসন না করে কাউকে উচ্ছেদ করা আইনবিরুদ্ধ।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল কালবেলাকে বলেন, আমরা তো এই দেশের নাগরিক। তাহলে সামান্য বসতির অধিকারটুকু কেন কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের জোর করে কেন রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে।

গতকাল সন্ধ্যা ৬টার পর সিটি করপোরেশন কর্তৃপক্ষকে বুলডোজার নিয়ে কলোনির কাছাকাছি একটি স্কুলের পাশে অবস্থান নিতে দেখা গেছে। তবে পুলিশ প্রত্যাহার করেনি। তেমনি হরিজন সম্প্রদায়ের লোকজনদের রাস্তায় বসে থাকতে দেখা গেছে।

এদিকে মিরনজিল্লা পল্লি উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দলের পক্ষ থেকে এক বার্তায় তাদের উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১০

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১১

বান্দরবানে কমছে বন্যার পানি

১২

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৩

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

১৪

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

১৫

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল যুবকের

১৬

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ময়মনসিংহ-নেত্রকোনা সীমান্তে আকস্মিক বন্যার শঙ্কা

১৮

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, যা বলছে সুপারকম্পিউটার

১৯

গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল দেবে ইইউ

২০
X