রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিকল্প প্রার্থী দেওয়া কয়েক আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপি ঘোষিত বিকল্প প্রার্থীর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি। এর মধ্যে কয়েকটি আসনে আগে ঘোষিত প্রার্থীকেই চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়ন ঘোষণার সময় সারাদেশে সাতটি আসনে বিকল্প প্রার্থী দিয়েছিল দলটি।

এর মধ্যে সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে। তবে চূড়ান্ত মনোনয়নে আগের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকেই বেছে নিয়েছে দলটি। সুনামগঞ্জ-২ আসনে বিকল্প মনোনয়ন দেওয়া হয় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে। এই আসনেও আগে ঘোষিত নাছির হোসেন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিকল্প প্রার্থী হিসেবে ছিলেন কবির আহমেদ ভূঁইয়া। তবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।

চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে শুরুতে বিএনপি মনোনয়ন দেয় গিয়াস কাদের চৌধুরীকে। পরে একই আসনে বিএনপির আরেক নেতা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে চূড়ান্ত মনোনয়নে গিয়াস কাদের চৌধুরীকেই বেছে নিয়েছে বিএনপি।

যশোর-৪ আসনে বিকল্প প্রার্থী ছিলেন মতিয়ার রহমান ফারাজী। এই আসনে ঋণখেলাপির দায়ে পূর্বনির্ধারিত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার পর মতিয়ার রহমান ফারাজীকেই দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ-১ আসনে বিকল্প প্রার্থী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এই আসনে আগে আনিসুল হককে মনোনয়ন দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X