শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৯:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ক্রিকেট

জুতায় অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ার

জুতায় অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ার

লর্ডসে টেস্ট ম্যাচ মানেই বিশেষ কিছু। কিন্তু ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা এখন আর শুধু বিশেষ শব্দে শেষ করার মতো নয়। কেননা, এটা জিমি অ্যান্ডারসনের ম্যাচ। এই ম্যাচের সবকিছুই অ্যান্ডারসনের জন্য সাজানো মঞ্চ। পারফর্ম করুক কিংবা নাই করুক—তবুও এটি তারই ম্যাচ। এই টেস্ট দিয়েই তো সাদা পোশাকের রঙিন ক্যারিয়ারের সমাপ্তি টানতে যাচ্ছেন ৪২ ছুঁতে যাওয়া এই ইংলিশ পেসার। কিংবদন্তি হয়েই যার সমাপ্তি, তার শেষের সবকিছুতেও আছে বিশেষ বিশেষ ছোঁয়া।

লর্ডস টেস্টে জিমির জন্য বিশেষ একটি জুতা প্রস্তুত করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী ও বিপণন প্রতিষ্ঠান অ্যাডিডাস। জুতার বেল্টের ওপর তার টেস্ট ক্যারিয়ারের শুরুর তারিখটা উল্লেখ করা ঠিক এভাবে, ‘২২-০৫-২০০৩’। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচটা ওইদিনই শুরু করেছিলেন তিনি। লর্ডসে যার শুরু, লর্ডসেই তার শেষ হতে যাচ্ছে। মাঝের এই ২১টি বছরেরও বেশি পথ কে-ই বা জানত এত দীর্ঘ হবে। এত পথ পেরিয়ে যাবেন অ্যান্ডারসন, সেটাও তো ছিল কল্পনাতীত। ইংল্যান্ডের জার্সিতে তিনিই প্রথম ৭০০ উইকেট ছোঁয়া পেসার। তার এই রেকর্ড ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে কি না, সেটাও সময়ের অপেক্ষা।

মজার ব্যাপার হলো, বিশেষ ওই জুতার বেল্টের ঠিক শেষ দিকে ম্যাচ সংখ্যাটাও উল্লেখ করে দিয়েছে অ্যাডিডাস। ১৮৮তম টেস্ট খেলতে যাওয়া অ্যান্ডারসনের বিশেষ এই জুতায় তার রঙিন ক্যারিয়ারের বর্ণনা এভাবেই করা।

তবে অ্যান্ডারসনের ক্যারিয়ারটা বদলে গেছে ৩০তম জন্মদিনের পর। তারুণ্য যেন তখনই ভর করেছিল জিমির কাঁধে। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত মাত্র ৫৬ টেস্টেই তখন তিনি শিকার করেন ২৩২ উইকেট। একজন বোলার হিসেবে লাল বলের ক্রিকেটে কতটা সমৃদ্ধ ক্যারিয়ার গড়ে গেছেন তিনি, সেটা ২১ বছরের বর্ণিলতায় প্রকাশ পায়। সেজন্যই বিশেষ ব্যক্তির সমাপ্তির সময়ে বিশেষ জুতায় ক্যারিয়ার গল্পটাও রঙিন করে আঁকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর দুটি বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X