কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:২৮ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৩১ পিএম
প্রিন্ট সংস্করণ

রাইড শেয়ারিংয়ের আড়ালে ইয়াবার হোম ডেলিভারি

রাইড শেয়ারিংয়ের আড়ালে ইয়াবার হোম ডেলিভারি

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা এনে রাইড শেয়ারিংয়ের আড়ালে হোম ডেলিভারি দিতেন এক যুবক। ওই যুবকসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শনিবার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান উজ্জ্বল ও রুবেল মিয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উজ্জ্বল কক্সবাজার-ঢাকা রুটের এসি বাসের হেলপার। তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে তার বন্ধু রুবেলের মাধ্যমে মোটরসাইকেলে ডেলিভারি দিতেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোর (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, শুক্রবার রাতে ইয়াবার একটি চালান আসার খবর পান তারা। ভোর ৪টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টর রাজউক রাজিব কসমো শপিং কমপ্লেক্সের সামনে কক্সবাজার থেকে আসা বাসে তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। হেলপার মেহেদী হাসানের কোমরে গামছা দিয়ে বাঁধা ছিল এসব ইয়াবা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজারে শুঁটকি ব্যবসায়ী ইমরানের কাছ থেকে তিনি ইয়াবা সংগ্রহ করেন। আগেও আরও ৬টি চালান ঢাকায় নিয়ে আসেন। এরপর তার বন্ধু রাইড শেয়ারিংয়ের চালক রুবেলের মাধ্যমে এসব ইয়াবা উত্তরাসহ, গাজীপুর এবং ময়মনসিংহে পৌঁছে দেওয়া হয়। পরে উজ্জ্বলের দেওয়া তথ্যে আব্দুল্লাহপুর থেকে চার হাজার পিস ইয়াবাসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১০

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১১

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১২

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৩

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

১৪

হত্যা মামলার ১৫ বছর পর একজনের যাবজ্জীবন

১৫

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে’

১৬

চট্টগ্রাম জেলার বন্যা দুর্গতদের পাশে পল্লী বিদ্যুৎ

১৭

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

১৮

সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ

১৯

প্রাইভেট পড়ানোর বকেয়া চাওয়ায় শিক্ষিকাকে একের পর এক কোপ

২০
X