ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫২ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

বিবাদ ভৈরবে সংঘর্ষ সৌদিতে

আহত ২০, আটক ২
বিবাদ ভৈরবে সংঘর্ষ সৌদিতে

কিশোরগঞ্জের ভৈরবের লুন্দিয়া গ্রামের বিবাদের জেরে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির রইছ মিয়া ও শেখ বাড়ির আনু মিয়া নামে দুজন গুরুতর আহত হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার রাতে দেশটির রাজধানী রিয়াদের একটি মূল সড়কে দুপক্ষের দুই শতাধিক প্রবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তারা পালিয়ে যান। এ সময় শেখ বাড়ির পক্ষের দুজনকে আটক করা হয়।

জানা গেছে, লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির সোলাইমান ৯ বছর পর দেশে ফিরে শুক্রবার বিকেলে তার বাবার কবর জিয়ারত করতে যান। সঙ্গে ছিলেন একই বাড়ির আবুল কাশেম। সেখান থেকে ফেরার পথে পূর্বশত্রুতার জেরে শেখ বাড়ির কামাল ও উজ্জ্বল তাদের পথ রোধ করে হামলা করেন। এ সময় কাশেম গুরুতর আহত হন। এ ঘটনা জানাজানি হলে রিয়াদে অবস্থানরত ওই গ্রামের প্রবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুপক্ষের দুই শতাধিক প্রবাসী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে পাগলা বাড়ির পক্ষের নেতৃত্ব দেন বাবু মিয়া, সালাম মিয়া ও খোকন মিয়া এবং শেখ বাড়ির পক্ষে নেতৃত্ব দেন রহমত আলী ও আবুল কালাম।

সূত্র বলছে, লুন্দিয়া গ্রামের তিন শতাধিক লোক সৌদি প্রবাসী। এর মধ্যে দুই শতাধিক লোকের অবস্থান রিয়াদে। তাদের অধিকাংশই পাগলা বাড়ি ও শেখ বাড়ি বংশের। ২০২১ সালের ১৭ এপ্রিল আধিপত্য নিয়ে পাগলা বাড়ি ও শেখ বাড়ির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে দুজন নিহত হন। সে সময় ভৈরব থানায় দুটি মামলা হয়। আসামি করা হয় পাগলা বাড়িসহ আশপাশের বিভিন্ন বংশের লোকদের। মামলাগুলো বর্তমানে পিআইবির কাছে তদন্তাধীন এবং দুই মামলার ২০৫ আসামি জামিনে রয়েছেন। সেই সংঘর্ষে নিহতের বড় ভাই উজ্জ্বল ও খালেক দলবল নিয়ে শুক্রবার প্রতিপক্ষের সোলাইমান এবং কাশেমকে পেয়ে হামলা করেন। এর জেরে রিয়াদ শহরে অবস্থানরত লুন্দিয়া গ্রামের প্রবাসীদের মধ্যে সংঘর্ষ হয়।

পাগলা বাড়ির বংশের নেতৃত্বে থাকা হাজি আব্দুল মজিদ বড় মিয়া বলেন, গ্রামে যাতে আর কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে, এর জন্য আমি প্রতিপক্ষসহ সবার সঙ্গে যোগাযোগ রাখছি।

শেখ বাড়ির নেতৃত্বে থাকা মোমেন শিকদার জানান, গ্রামে শুক্রবারও যে ঘটনা ঘটেছে তা আমরা বসে এরই মধ্যে (শনিবার দুপুরে) মীমাংসা করেছি। আর সৌদি আরবের রিয়াদে যা ঘটেছে, তাদের বলে দিয়েছি মীমাংসা করতে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মাকছুদুল আলম বলেন, বিদেশে যে ঘটনাই ঘটুক লুন্দিয়া গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম

সাতক্ষীরায় থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

বিজিবি-গ্রামবাসীর কঠোর প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইনের চেষ্টা

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

১০

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

১১

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

১২

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৩

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

১৪

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

১৫

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

১৬

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১৭

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

১৮

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

১৯

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

২০
X