কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

রানি এলিজাবেথের বিয়ের কেক ৭৭ বছর পর নিলামে

রানি এলিজাবেথের বিয়ের কেক ৭৭ বছর পর নিলামে

১৯৪৭ সালে প্রিন্স ফিলিপকে বিয়ে করেন দ্বিতীয় এলিজাবেথ। রাজকীয় সেই বিয়ের আয়োজনে ছিল নানা পদের খাবার-পানীয়। সেগুলোর মধ্যে আলোচিত ছিল কেক। সেই কেক টুকরো করে দেওয়া হয়েছিল অতিথিদের। যার একটি টুকরো সংরক্ষিত ছিল ৭৭ বছর, যা সম্প্রতি নিলামে ২২০০ পাউন্ডে (২ লাখ ৬২ হাজার টাকা) বিক্রি হয়।

১৯৪৭ সালের ২০ নভেম্বর প্রিন্সেস এলিজাবেথ (পরে রানি হন) ও ফিলিপের বিয়ে হয়। ওই অনুষ্ঠানের আমন্ত্রিত ছিলেন প্যালেস অব হলিরুডহাউসের গৃহকর্মী মেরিয়ন পোলসন। তার জন্য ওই বিয়ের কেকের এক টুকরো রুপালি প্রতীকযুক্ত একটি বক্সে উপহার হিসেবে পাঠিয়েছিলেন এলিজাবেথ। যা অতি দুর্লভ বিবেচনায় এতদিন সংরক্ষণ করা হয়েছিল।

ওই বক্সের সঙ্গে একটি নোটও দিয়েছিলেন দ্বিতীয় এলিজাবেথ। সম্প্রতি নিলামকারী প্রতিষ্ঠান রিম্যান ড্যান্সি তাদের ওয়েবসাইটে নিলামের বিষয়টি জানিয়েছে।

বিয়ের ওই কেকটি বিশাল আকৃতির ছিল। ৫০০ পাউন্ডের ওই কেকের পুরুত্ব ছিল ৯ ফুট। যা প্রাথমিকভাবে বড় করে ২০০০ টুকরো করা হয়েছিল অতিথিদের জন্য। পরে সেগুলোকেও ছোট করে টুকরো করে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে পাঠানো হয়। সূত্র: এনডিটিভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X