কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর দখলে সিরিয়ার আরও এক শহর-বিমানবন্দর

দখলকৃত শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা। ছবি: সংগৃহীত
দখলকৃত শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা। ছবি: সংগৃহীত

ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত কৌশলগত শহর তাবকা এবং এর সামরিক বিমানবন্দর সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাক্কা প্রদেশে দ্রুতগতির সামরিক অভিযানের অংশ হিসেবেই এই সাফল্য এসেছে।

রোববার (১৮ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল-মুস্তাফা জানান, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সংশ্লিষ্ট যোদ্ধাদের হটিয়ে সরকারপন্থি বাহিনী তাবকা ও নিকটবর্তী ইউফ্রেটিস বাঁধ নিরাপদ করেছে। এটি সিরিয়ার সবচেয়ে বড় বাঁধ হিসেবে পরিচিত।

এদিকে সিরিয়ার সরকার অভিযোগ করেছে, কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ও পিকেকে-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো তাবকায় বন্দি ও আটক ব্যক্তিদের হত্যা করেছে। সরকারের বিবৃতিতে এসব হত্যাকাণ্ডকে জেনেভা কনভেনশন অনুযায়ী ‘গুরুতর যুদ্ধাপরাধ’ এবং আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলা হয়েছে। তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

আলেপ্পো থেকে আল জাজিরার প্রতিবেদক জেইন বাসরাভি জানান, উত্তর সিরিয়ায় সংঘর্ষের গতি হঠাৎ করেই বেড়ে গেছে। তিনি জানান, ‘দ্রুত’ এই শব্দটাই সবচেয়ে উপযুক্ত। মাত্র দুই সপ্তাহ আগেও আলেপ্পোর পাড়াগুলো নিয়ে তীব্র লড়াই চলছিল, অথচ গত ২৪ ঘণ্টার মধ্যেই এসডিএফের একাধিক ঘাঁটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে ফিরে এসেছে।

তিনি বলেন, আলেপ্পো থেকে মনোযোগ সরিয়ে সিরীয় বাহিনী এখন রাক্কার দিকে এগোচ্ছে। সীমান্তবর্তী শহরগুলো পেরিয়ে তারা গুরুত্বপূর্ণ জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করছে। তাবকার ভেতরেও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এলাকাটিতেও শিগগিরই ‘ক্লিয়ারিং অপারেশন’ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত রাক্কা ছিল আইএসআইএল (আইএস) ঘোষিত তথাকথিত রাজধানী। যুক্তরাষ্ট্র-সমর্থিত এসডিএফ শহরটি মুক্ত করলেও আইএসের শাসনে রাক্কা ভয়াবহ ধ্বংস ও গণহত্যার সাক্ষী হয়েছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো সেতুর কাছে পাইপলাইনে বিস্ফোরণের কারণে রাক্কার পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা দাবি করেছে, ইউফ্রেটিস নদীর ওপর সেতুটি এসডিএফ উড়িয়ে দিয়েছে।

সেনাবাহিনীর অপারেশন কমান্ড জানিয়েছে, তারা আগেই মানসুরা বাঁধ ও আশপাশের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে রাক্কার পশ্চিম গেট থেকে পাঁচ কিলোমিটারেরও কম দূরত্বে পৌঁছে যায়। পরে জানানো হয়, মানসুরা এলাকায় ঘেরাওয়ের মুখে পড়ার পর ৬৪ এসডিএফ যোদ্ধা আত্মসমর্পণ করেছে। আরেক বিবৃতিতে বলা হয়, সেনারা ‘একাধিক দিক থেকে’ তাবকায় প্রবেশ করে সামরিক বিমানবন্দরের ভেতরে পিকেকে যোদ্ধাদের ঘিরে ফেলে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X