রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ

পাইকগাছা উপজেলায় আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ। ছবি : কালবেলা
পাইকগাছা উপজেলায় আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ। ছবি : কালবেলা

শীতের তীব্রতা ও কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলায় গরিব এবং অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী এবং কম্বল বিতরণ করেছেন ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশ অ্যাম্বাসির বৈদেশিক সহায়তা বিষয়ক ডিরেক্টর রাশেদ আল মাইল আল জাবি।

রোববার ( ১৮ জানুয়ার) সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে দুই শতাধিক গরিব পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।

কম্বল বিতরণ শেষে রাশেদ আল মাইল আল জাবি এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি হেলথ কেয়ার সেন্টার ও মাদ্রাসা ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে রাশেদ আল মাইল আল জাবি তালতলা জামে মসজিদে যান এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বাংলাদেশে আরব আমিরাতের সাহায্য সহয়তা আব‍্যহত থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার এনামুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার প্রমুখ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

কম্বল এবং ত্রাণ সামগ্রী পেয়ে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা ইউনাইটেড আরব আমিরাতের এই অনুদান পেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। স্থানীয় লোকজন ‘শুকরান এমারত’ শ্লোগান ধ্বনিতে মুখর করে তোলে পরিবেশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা শেখ ইস্কান্দার আলি, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন,আকিজ উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি মো. শফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X