স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

তাওহীদ হৃদয়ে ম্লান নবীর ছেলের কীর্তি

শতরানের পর হৃদয়ের উদযাপন। ছবি : সংগৃহীত
শতরানের পর হৃদয়ের উদযাপন। ছবি : সংগৃহীত

আগের ম্যাচেই হেরে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছিল নোয়াখালী এক্সপ্রেসের। তবে শেষ ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল টুর্নামেন্টে প্রথমবার নাম লেখানো দলটি। কিন্তু দুর্ভাগ্য। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার আর প্রথম আফগান হিসেবে বিপিএলে সেঞ্চুরি, মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের এমন রঙিন দিনেও জয় পাওয়া হলো না নোয়াখালী এক্সপ্রেসের। ফলশ্রুতিতে হার দিয়েই শেষ হলো তাদের বিপিএলের প্রথম মৌসুম।

কারণ রংপুর রাইডার্স যে নিয়েছে মধুর প্রতিশোধ। আগের দফা নোয়াখালীর কাছে হেরে গেলেও আজ রোববার তাওহীদ হৃদয়ের সেঞ্চুরির সৌজন্যে দারুণ জয় তুলে নিয়েছে লিটন দাসের রংপুর রাইডার্স। আগের দেখায় রংপুরকে হারানো নোয়াখালী টস হেরে ব্যাট করতে নেমে শুরু করেছিল ধীরগতিতে।

পাওয়ারপ্লের শেষ ওভারে দলীয় ৩২ রানে সাজঘরে ফেরেন রহমত আলী। দলীয় ৩৬ রানে সাজঘরে ফেরেন ব্যর্থতার বৃত্তে বন্দি জাকের আলী অনিকও। এরপর দক্ষ হাতেই চাপ সামাল দেন হাসান ইসাখিল ও অধিনায়ক হায়দার আলী। ইসাখিল শুরুতে দেখেশুনে খেললেও থিতু হওয়ার পর চড়াও হন বোলারদের ওপর। হায়দারও উইকেট অনুযায়ী রানের চাকা সচল রাখেন।

৪টি চার ও ১০টি ছক্কায় ৭০ বলে সেঞ্চুরির ম্যাজিকেল ফিগারে পৌঁছে যান ইসাখিল। প্রথম আফগান হিসেবে বিপিএলে সেঞ্চুরি হাঁকান মোহাম্মদ নবীর ছেলে, যিনি অভিষেক ম্যাচে অল্পের জন্য পাননি সেঞ্চুরির দেখা। সেঞ্চুরিতে বড় কৃতিত্ব ছিল হায়দারের, যিনি যোগ্য সঙ্গ দিয়েছেন ইসাখিলকে। দুজনে গড়েন ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়েই ১৭৩ রান জড়ো করে নোয়াখালী। ৭২ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন ইসাখিল। ৩২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন হায়দার। রংপুরের পক্ষে একটি করে উইকেট পান নাহিদ রানা ও আলিস আল ইসলাম।

জবাব দিতে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড মালান ও তাওহীদ হৃদয়। দুজনের ৭৮ রানের জুটি ভাঙে মালান ১৭ বলে ১৫ রান করে বিদায় নিলে। তবে হৃদয় এদিন ছিলেন দুর্দান্ত ছন্দে। ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর সিজদায় জানান কৃতজ্ঞতা। ৬৩ বলে ১০৯ রান করার পথে ১৫টি চার ও ২টি ছক্কা হাঁকান হৃদয়। ১৯তম ওভারে সাজঘরে ফিরলেও তার ব্যাটে ভর করেই রংপুর পেয়ে যায় আসরে নিজেদের ষষ্ঠ জয়। লিটন খুশদিল শাহকে নিয়ে জয় নিশ্চিত করেন ৮ উইকেট ও ২ বল হাতে রেখে। ৩৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক।

রংপুর আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল। এখন প্রথম কোয়ালিফায়ারে খেলার অপেক্ষায় লিটন কুমার দাসের দল, যা চূড়ান্ত হবে আজকের চট্টগ্রাম-ঢাকা ম্যাচের পর।

কালবেলা/এমএসকেএম/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X