কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ এএম
প্রিন্ট সংস্করণ
অন্য খবর

চন্দ্রধূলির শক্তিতেই চলবে মহাকাশযান

চন্দ্রধূলির শক্তিতেই চলবে মহাকাশযান

চাঁদের ধূলিকণাকে শক্তির উৎসে রূপান্তর করতে সক্ষম একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত যন্ত্র তৈরি করেছে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন। এই প্রযুক্তি ব্যবহার করে চাঁদে অবস্থানের সময় সেখানকার ধূলিকণা থেকেই প্রয়োজনীয় জ্বালানি শক্তি উৎপাদন করতে পারবে মহাকাশযান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত অ্যামাজনের রিইনভেন্ট-২০২৫ সম্মেলনে যন্ত্রটির প্রাথমিক সংস্করণ প্রদর্শনও করেছে ব্লু অরিজিন। এর মাধ্যমে চাঁদে দীর্ঘ সময় অবস্থানের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় ব্লু অরিজিন।

ইস্তারি ডিজিটাল নামে এক স্টার্টআপের (উদ্ভাবনী উদ্যোগ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই যন্ত্র চাঁদের ধূলিকণা সংগ্রহ করে তা থেকে তাপ নিষ্কাশন করতে পারে। স্টার্টআপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল রোপার জানান, এই তাপ আহরণের প্রক্রিয়াই ধূলিকণাকে কার্যকরভাবে একটি ব্যাটারির মতো শক্তির উৎসে পরিণত করবে। অর্থাৎ যন্ত্রটি চাঁদের মাটিকণা ব্যবহার করে নিজেই শক্তি তৈরি করতে পারবে।

চাঁদে প্রতি ২৮ দিনে দুই সপ্তাহব্যাপী দীর্ঘ চন্দ্ররাত্রির কারণে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়। এই সময় চাঁদ অন্ধকারে ডুবে যায় এবং পৃষ্ঠের তাপমাত্রা অনেক কমে যায়। এর ফলে চাঁদের পৃষ্ঠে থাকা মহাকাশযানের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত বা নিষ্ক্রিয় হয়ে যায়। নতুন যন্ত্র এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য চাঁদের ধূলিকণাকে ব্যাটারিতে রূপান্তরিত করবে। এটি অনেকটা নিজের বিদ্যুৎ নিজে তৈরির মতো কাজ করবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে চাঁদের দুই সপ্তাহের চন্দ্ররাত্রি অবস্থানের জটিলতা দূর করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, চাঁদের ধীর ঘূর্ণনের কারণে তার পৃষ্ঠের যে কোনো স্থান প্রায় ১৪ দিন স্থির সূর্যের আলো পায় এবং পরবর্তী ১৪ দিন অন্ধকার থাকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X