মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শেখ হারুন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ
বিবিএসের জরিপ

পুরুষ নয়, মোবাইল ফোন বেশি ব্যবহারে নারীরা

পুরুষ নয়, মোবাইল ফোন বেশি ব্যবহারে নারীরা

দেশে পুরুষের তুলনায় নারীরা বেশি মোবাইল ব্যবহার করেন। বর্তমানে দেশে মোবাইল ব্যবহার করে ১৩ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৮৭২ জন। এর মধ্যে ৬ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ১২৪ জন্য নারী এবং ৬ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার ৭৪৯ জন পুরুষ। অর্থাৎ পুরুষের তুলনায় ১১ লাখ ৯৩ হাজার ৩৭৫ জন বেশি নারী মোবাইল ব্যবহার করেন।

গতকাল রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘ব্যক্তি ও খানা পর্যায়ে আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, মোবাইল ব্যবহারের দিক থেকে গ্রামের তুলনায় শহরের নারীরা এগিয়ে। গ্রামের ৮৯ দশমিক ৭ শতাংশ পুরুষ মোবাইল ব্যবহার করেন। এক্ষেত্রে নারীরা ৮৯ দশমিক ৬ শতাংশ। গ্রামের তুলনায় শহর এলাকায় অবশ্য পুরুষরা মোবাইল ব্যবহারে বেশ কিছুটা পিছিয়ে। শহরের ৯০ দশমিক ৬ শতাংশ পুরুষ মোবাইল ফোন ব্যবহার করেন, যেখানে নারীরা ব্যবহার করেন ৯১ দশমিক ২ শতাংশ। তবে সামগ্রিকভাবে, দেশে প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে নারীরা। গ্রাম ও শহরে প্রযুক্তি ব্যবহারের ব্যবধান অনেক। দেশে প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আছেন পুরুষরা।

শহরের তুলনায় গ্রামে ইন্টারনেট ব্যবহারের হার তুলনামূলকভাবে কম। গ্রামে ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে নারীদের তুলনায় পুরুষরা এগিয়ে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে শহরেও নারীদের তুলনায় পুরুষরা এগিয়ে।

সামগ্রিকভাবে দেশে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে পুরুষের তুলনায় নারীরা এবং শহরের তুলনায় গ্রাম এখনো পিছিয়ে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগেও দেশের চার ভাগের তিন ভাগ পরিবার ঘরে টেলিভিশন দেখে।

দেশে কম্পিউটার যুগের উত্থান খুব বেশি হয়নি বলে উঠে এসেছে জরিপে। ব্যক্তি পর্যায়ের এ জরিপে দেখা গেছে, ৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের হার মাত্র ৭ দশমিক ৪ শতাংশ। যেখানে একই বয়সীদের ইন্টারনেট ব্যবহারের হার ৩৮ দশমিক ৯ শতাংশ। এদিকে, ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারীর অনুপাত ৮৯ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ দেশের ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X