কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

দেশে প্রথম খবর পড়ল এআই উপস্থাপক অপরাজিতা

মিলেছে ব্যাপক সাড়া
দেশে প্রথম খবর পড়ল এআই উপস্থাপক অপরাজিতা

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায় প্রথমবারের মতো হাজির হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংবাদ উপস্থাপক, নাম অপরাজিতা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার বুলেটিনে অপরাজিতাকে দেখল দেশবাসী। সংবাদ পাঠ করল সে। গতকাল বুধবার চ্যানেল টোয়েন্টিফোরের সন্ধ্যা ৭টার বুলেটিন শুরু করেন দুই উপস্থাপক ইসরাত আমিন ও ফারাবি হাফিজ। এর সাড়ে ১১ মিনিটের দিকে ফারাবি তৃতীয় সংবাদ উপস্থাপককে আহ্বান জানালেন। উপস্থাপকের নাম অপরাজিতা। তবে এই অপরাজিতা কোনো নারী নয়। সফটওয়্যারে তৈরি নারীর অবয়ব,

যে বাংলায় খবর পড়তে পারে। আর দেশের ইতিহাস গড়ে চ্যানেল টোয়েন্টিফোর এআই প্রেজেন্টার দিয়ে সংবাদ পাঠ করাল। জানা গেছে, চ্যাটজিপিটি আসার পর থেকেই গোটা দুনিয়া এআই নিয়ে মাতোয়ারা। নানা ক্ষেত্রে দেখা যাচ্ছে এর প্রয়োগ। গত ৯ জুলাই ভারতের ওডিশা রাজ্যের ওটিভি নামের একটি টিভি চ্যানেলে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক লিসা খবর পাঠ করে। আর গতকাল বাংলাদেশে এআই সংবাদ পাঠিকার যাত্রা শুরু হলো চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায়। ‘আপনাদের মতো করে আমিও চেষ্টা করব নিউজ পড়ার জন্য। কতটুকু সম্ভব হবে জানি না। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি অপরাজিতা...’—এভাবে খবর পড়া শুরু। প্রমিত বাংলা উচ্চারণে সংবাদ পড়ল অপরাজিতা। তবে গলার স্বরে একটু ধাতব ভাব। মুখমণ্ডলের নড়াচড়াও কিছুটা যান্ত্রিক। অপরাজিতা খবর পড়তে পড়তে প্রতিবেদকের সঙ্গে সংযুক্ত হলো, এরপর সংবাদের ফুটেজ। পাঁচ মিনিট সংবাদ উপস্থাপন করে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেয় দেশের প্রথম এআই সংবাদ উপস্থাপক। চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইউম তুহিন জানান, বুধবার আমাদের প্রাইম-টাইম নিউজ বুলেটিনে অপরাজিতা নামের একজন কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের একটি ডেমো চালানো হয়েছে। আমাদের প্রযুক্তিভিত্তিক একটি প্রোগ্রাম উপস্থাপনা করবে সে। এ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা দর্শকদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X