কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৪:০৭ এএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০৭:৩১ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

রেস্তোরাঁর নেতিবাচক রিভিউ দিয়ে যুবক গ্রেপ্তার!

রেস্তোরাঁর নেতিবাচক রিভিউ দিয়ে যুবক গ্রেপ্তার!

ইন্টারনেট জগতে রিভিউ বা পর্যালোচনামূলক মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি একটি নেতিবাচক রিভিউ যে কোনো ব্যবসাকে একেবারে ধসিয়েও দিতে পারে। যে কারণে ইতিবাচক রিভিউ পেতে মরিয়া ইন্টারনেটে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো। তাই বলে নেতিবাচক রিভিউয়ের জন্য গ্রেপ্তারের খবর নিশ্চয় পড়েননি। সত্যি তেমনি এক ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। রেস্তোরাঁর নেতিবাচক রিভিউ দিয়ে ব্যবসার ক্ষতি করায় সম্প্রতি ব্যাংকক থেকে এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। ফুকেতের স্থানীয় থানায় রেস্তোরাঁ মালিকের অভিযাগের পর ব্যবস্থা নেয় তারা। অভিযুক্তের নাম আলেকজান্ডার।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ২০২২ সালে রেস্তোরাঁ মালিকের সঙ্গে বাদানুবাদের পর ২১ বছর বয়সী ওই ব্রিটিশ নাগরিক ‘১ স্টার’ রিভিউ দেন। এতে তার প্রতিষ্ঠানের রেটিং ৪ দশমিক ৮/৫ থেকে নেমে ৩ দশমিক ১/৫ হয়। এ ঘটনায় ২০২৩ সালে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। ওই মামলায় চলতি মাসের শুরুতে গ্রেপ্তার হন তিনি।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে আলেকজান্ডার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এখন অপরাধ প্রমাণিত হলে তার দুই বছরের জেল হতে পারে। এর আগে ২০২০ সালে নেতিবাচক রিভিউ দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন মার্কিন পর্যটক। তবে তিনি ক্ষমা চেয়ে দ্রুত মুক্তি পেয়েছিলেন। সূত্র: অডিটিসেন্ট্রাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১০

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১১

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১২

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৩

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১৪

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১৫

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৬

হলান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ এ নরওয়ে  

১৭

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৮

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৯

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

২০
X