কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ এএম
প্রিন্ট সংস্করণ
রুপ চর্চা

শীতে মধুর প্যাক

শীতে মধুর প্যাক

শীতে ত্বককে আর্দ্র ও কোমল রাখতে দরকার হয় বাড়তি যত্নের। শুধু ময়েশ্চারাইজার বা সিরামেই সব সমস্যার সমাধান হয় না। সপ্তাহে এক-দুদিন ফেস প্যাকও জরুরি। আর এ কাজে মধুর সঙ্গে কিছু উপকরণ মিলিয়ে তৈরি করতে পারেন ফেস প্যাক।

পদ্ধতি

একটি পাত্রে দুই টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ জোজোবা অয়েল বা আমন্ড অয়েল মেশান। সঙ্গে যোগ করুন এক চা চামচ টক দই। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে মেখে নিন। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। মধুতে আছে প্রাকৃতিক ময়েশ্চারাইজার। মধুর এই ফেস প্যাক ত্বকে কোলাজেন উৎপাদন বাড়াবে। তা ছাড়া, নিস্তেজ ত্বকে ফেরাবে উজ্জ্বলতা। ত্বক নরম করবে এবং ত্বকের প্রদাহ কমাবে। আবার মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‌্যাডিক্যাল থেকে ত্বককে বাঁচায় ও সহজে বলিরেখা পড়তে দেয় না।

আমন্ড কিংবা জোজোবা অয়েল ত্বকে আর্দ্রতা জোগায়। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাদের জন্য উপকারী এই ফেস প্যাক। আবার টক দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে উজ্জ্বল করে।

ব্যবহারের পদ্ধতি

ফেস প্যাক প্রয়োগের আগে ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করুন। মধুর প্যাকটি লাগিয়ে খানিকক্ষণ আলতো করে ম্যাসাজ করুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করুন। হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। নরম তোয়ালে দিয়ে মুখ মুছে ফেস ক্রিম লাগিয়ে নিন। এতে ত্বক কোমল ও মসৃণ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X