চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ৫৪তম জশনে জুলুস আজ

চট্টগ্রামে ৫৪তম জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম মিলাদ আয়োজন—৫৪তম জশনে জুলুস। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ মহাসমাবেশে কোটি মুসল্লির ঢল নামবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের মতো এবারও জশনে জুলুসের নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)। বড় ভাই সৈয়দ মুহাম্মদ তাহির শাহ (মা.জি.আ.) বয়সজনিত অসুস্থতার কারণে চট্টগ্রামে আসতে না পারায় ২০২৪ সাল থেকেই জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে এবার তার সঙ্গে আছেন সৈয়দ মুহাম্মদ তাহির শাহর (মা.জি.আ.) সন্তান সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ সাবির শাহর (মা.জি.আ) সন্তান সৈয়দ মেহমুদ আহমদ শাহ। গতকাল জুমার নামাজ শেষে মুরাদপুরস্থ জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে বিশেষ দোয়া পরিচালনা করেন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। এর আগে সকাল থেকেই চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রান্ত ছাড়াও ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, পটিয়া, বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপসহ নানা উপজেলা থেকে মুসল্লিরা জামিয়ার মাঠে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লির ঢলে মুরাদপুর ও আশপাশের সড়কগুলো পরিণত হয় মহামিলনমেলায়।

জুমার নামাজেও ইমামতি করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)। নামাজ শেষে লাখো মুসল্লি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ভ্রাতৃত্ব, দেশের অগ্রগতি ও মানবতার মুক্তির জন্য একসঙ্গে হাত তুলে মোনাজাত করেন। পরে খানকা শরিফে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন দরবারের সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ.) ও সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (মা.জি.আ.)। মূল বক্তব্যে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর জন্ম শুধু মুসলিম জাতির জন্য নয়; বরং সমগ্র মানবজাতির জন্য রহমত। আমরা তার স্মৃতি ধরে রাখতে এবং উম্মাহকে ঐক্যবদ্ধ করতে এ জশনে জুলুস আয়োজন করি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মনজুর আলম মঞ্জু, সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন, মিডিয়া কমিটির আহ্বায়ক আক্তার পারভেজ সোহেল, অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল, মোহাম্মদ তৈয়বসহ অন্য নেতারা।

জশনে জুলুস কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি হাজারো স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। শোভাযাত্রায় ড্রামসেট প্রবেশ, খাদ্যদ্রব্য নিক্ষেপ ও নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

মিডিয়া কমিটির সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল বলেন, ‘আজ লাখো নয়, কোটি মানুষের সমাগম হবে। বিশ্বের সবচেয়ে বড় এ আয়োজনে মুসল্লিদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

আজ সকাল ৮টায় চট্টগ্রাম ষোলশহরে আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জুলুস। শোভাযাত্রা বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ফের ২ নম্বর গেট হয়ে ষোলশহর-মুরাদপুর-বিবিরহাট অতিক্রম করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে এসে শেষ হবে। দুপুরে সেখানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X