বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

বুধবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে নেতারা। ছবি : সৌজন্যে
বুধবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে নেতারা। ছবি : সৌজন্যে

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নেতারা। তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশিশক্তির অপরাজনীতি আবার শুরু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে এসব মন্তব্য করেন নেতারা।

তারা বলেন, ১১ দলীয় ঐক্যের বিভিন্ন প্রার্থী ও তার কর্মীদের রক্তাক্ত করা হচ্ছে। শেরপুরে জামায়াত নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় বিএনপি সন্ত্রাসীদের দ্বারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে প্রশাসনকে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নির্বাচনী সংঘাত বন্ধে ইসি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না উল্লেখ করে নেতারা বলেন, আমরা নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো লাশ দেখতে চাই না। কোনো সন্ত্রাস ও পেশিশক্তির তাণ্ডব জনগণ আর মেনে নেবে না। নির্বাচন পরিচালনায় স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করতে হবে। ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে সন্ত্রাস ও জুলুমের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য জনগণ উদগ্রীব হয়ে আছে।

সিলেট-৩ ও মানিকগঞ্জ-২ আসনসহ বিভিন্ন জায়গায় খেলাফত মজলিস প্রার্থীদের প্রচার প্রচারণায় বাধাগ্রস্ত করা হচ্ছে। প্রচারপত্র ও বিলবোর্ড নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিলের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, শাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাফেজ নুরুল হক, আবুল হোসেন, আমির আলী হাওলাদার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X