মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

সড়ক দুর্ঘটনায় নিহত পুষ্প। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত পুষ্প। ছবি : সংগৃহীত

চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়কে ট্রাকের চাপায় ২০২৬ সালের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম পুষ্প (১৫)। সে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের কমল পাটোয়ারীর মেয়ে। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কমল পাটোয়ারী ও আসমা বেগম দম্পতির এক মেয়ে ও এক ছেলে। ছেলে জোবায়ের মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। মেয়ে পুষ্প মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

তিন দিন পূর্বে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বড় চাচা রতন পাটওয়ারীর বাসায় মায়ের সঙ্গে বেড়াতে যায় পুষ্প। বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয় পুষ্প। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পুষ্পের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেন জানান, সে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিল। নিয়মিত স্কুলে আসতো। তার মৃত্যুর খবর শুনে যেন আকাশটা ভেঙে পড়ল।

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল পুষ্প। বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল সে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নিহত পুষ্পের মা আসমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বুকের ধনটা আল্লাহ নিয়ে গেছে। এ বছর আমার মেয়েটা এসএসসি পরীক্ষার্থী ছিল। এখন আমি কারে নিয়ে বাঁচবো। আমার মেয়েরে না নিয়ে আল্লাহ আমাকে নিয়ে যেত।

এদিকে তার মৃত্যুর খবরে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে শোকের মাতম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X