বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি নয়, আগুন দেয় সাদিকের অনুসারীরা

বরিশালে সংবাদ সম্মেলনে শামীম
বিএনপি নয়, আগুন দেয় সাদিকের অনুসারীরা

বরিশালে আগুন দেওয়ার পেছনে বিএনপির নেতাকর্মীরা নন, এর পেছনে সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার অনুসারীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। গতকাল শনিবার বিকেল ৩টায় বরিশাল প্রেস ক্লাবের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

জাহিদ ফারুক বলেন, আগে যারা বরিশালে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, চাঁদাবাজি করেছে, তারা এবং তার সাঙ্গোপাঙ্গরা সূক্ষ্মভাবে এ ঘটনা ঘটিয়েছে। গত পাঁচ বছরে আমি পানিসম্পদ প্রতিমন্ত্রী থাকাকালে টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ কোনো অন্যায় কর্মকাণ্ড করিনি। আমার নামে এ ধরনের অভিযোগ কেউ তুলতে পারবে না। আপনারা দেখেছেন, গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভায় লাখ লাখ মানুষের সামনে তিনি আমার প্রশংসা করেছেন। আমার বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে এ কর্মকাণ্ড করা হচ্ছে। একটি মহল আমাকে এখন বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।

সালাহউদ্দিন রিপনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, শুক্রবার চরবাড়িয়ায় সাধারণভাবে নৌকার সমর্থকরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে ফিরছিলেন নৌকার সমর্থকরা। তখন বহরে থাকা পেছনের দুই ব্যক্তিকে মোটরসাইকেল থামিয়ে মারধর করা হয়। মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরবর্তী সময়ে র‌্যাব-পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করেছে।

তিনি সাদিক অনুসারীদের ইঙ্গিত করে বলেন, ‘গত শুক্রবার বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে তারা আগুন লাগিয়েছে। এ আগুন আমার লোক লাগায়নি। তারা খামোকা বিএনপিকে দোষারোপ করছে। এ ঘটনা কিন্তু বিএনপি ঘটায়নি। এটি করা হয়েছে ট্রাকের উপদেষ্টামণ্ডলীর বুদ্ধিতে। গত ২ তারিখে যার প্রার্থিতা বাতিল হয়েছে সে এবং একজন পুলিশ বাহিনীর সাবেক কর্মকর্তা এ দুজন মিলে এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এমন ঘটনা ঘটালে এটি বিএনপির ওপর দোষ আসবে। এমনটা বুঝেশুনে তারাই ঘটিয়েছে।’

তিনি বলেন, আমি মনে করছি বিএনপি সারা দেশে জ্বালাও-পোড়াও করলেও বরিশালে জ্বালাও-পোড়াও করতে আমি দেখিনি। হয়তো তারা লুকিয়ে লুকিয়ে করতে পারে। গত শুক্রবার সন্ধ্যার যে ঘটনাটি ঘটেছে এর পরই কিন্তু তারা ফের ২৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে আগুন লাগায়।

এ সময় বরিশালবাসীকে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা আপনারা প্রতিহত করবেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যায় নৌকার সমর্থকরা তার প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তার বেশ কয়েক কর্মী সমর্থকরা আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

ছাত্রীকে আটকে রেখে রাতভর মাদক সেবন, অতঃপর...

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১০

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১১

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

১২

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

১৩

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

১৪

অগ্রগতি পর্যালোচনা সভায / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

১৫

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

১৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

১৭

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

১৮

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

১৯

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

২০
X