আবেদীন জনী
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

হাবি-জাবি

হাবি-জাবি

শিয়ালের দুটি ছেলে হাবি আর জাবি

বুনোপথে হেঁটে যেতে ভয়ে খায় খাবি।

বাতাসের ঝাপটায় বাজে তালপাতা

ওরা ভাবে, এলো দানো, গিলে খাবে মাথা।

দুজনে গুটিয়ে লেজ দৌড়ায় আর

বাঁচাও বাঁচাও বলে দেয় চিৎকার।

আষাঢ়ে ডোবার জলে ডাকে যদি ব্যাঙ

হাবি-জাবি কাঁদে ভয়ে, আরও কাঁপে ঠ্যাং।

হঠাৎ বিষ্টি এলে টাপুর টুপুর

ওরা বলে, ওই বাজে ভূতের নূপুর!

রংধনু দেখলেই আকাশের গায়

বুক করে ধড়ফড়, প্রাণ যায় যায়!

কীভাবে আনবে ধরে মুরগি-ছাগল

কিচ্ছু বোঝে না যেন বদ্ধপাগল।

মা-বাবায় এনে দিলে তবে খেতে পায়

খিদে পেলে কখনোবা বাসিপচা খায়।

পেটের পীড়ায় ভোগে তাই মাঝে মাঝে

শিয়ালের ছেলেদের এগুলো কি সাজে?

শিয়ালেরা চিরকাল চালাকের রাজা

হাতি বাঘ সিংহকে দিতে পারে সাজা।

কিন্তু হাবি ও জাবি ভীতু বোকারাম

রাখবে কেমন করে বংশের নাম?

এই নিয়ে মা-বাবার শুধু ভাবাভাবি

কীভাবে চালাক হবে হাবি আর জাবি?

ডাক্তার-কবিরাজ খুঁজে হয়রান

সারা বন ঘুরে শেষে পেল সন্ধান

এক যে শিয়াল বুড়ো মহাকবিরাজ

বলল, ওষুধ খেলে হয়ে যাবে কাজ।

শিকড়বাকড় ছেঁচে রস দিল খেতে

‘সব ভয় নিশ্চয়ই কেটে যাবে এতে।’

নিয়মকানুন আরও দিল কিছু দিয়ে

খেলাধুলা করে যেন রোজ মাঠে গিয়ে।

সাহসী জন্তু যারা আছে বনে বনে

তাদের জীবনকথা রাখে যেন মনে।

আর শুধু নিয়মিত ইশকুলে যাক

বাড়বে সাহস-জ্ঞান, হবেই চালাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X