তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১:১১ এএম
প্রিন্ট সংস্করণ

শ্রাবন্তীর নতুন গান

শ্রাবন্তীর নতুন গান

টালিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অনেকদিন ধরেই নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে এ বছর তার নতুন একটি সিনেমা মুক্তি দেওয়া হবে, যেটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে বলে জানা গেছে। এর মধ্যে অভিনেত্রী তার নতুন একটি গানের ঘোষণা দিয়েছেন। যেটি আজ ইউটিউবে প্রকাশ হবে। বিষয়টি শ্রাবন্তী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে জানিয়েছেন।

গানটি অভিনেত্রীর দীর্ঘসময় ধরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা হাঙ্গামা ডট কমের। শিরোনাম ‘বেবি কিউট পাই’।

এই সিনেমার কাজ শুরু হয় ২০২২ সালে। এরপর ২০২৩ সালের শেষের দিকে সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখনো মুক্তির মুখ দেখেনি। তবে কবে মুক্তি দেওয়া হবে, সে বিষয়েও কিছু জানা যায়নি।

এ ছাড়া এ বছরের সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা দেবী চৌধুরানী। এতে তার সঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমাটির গল্পে দেখানো হবে ভারতের প্রথম নারী স্বাধীনতা সংগ্রামীর জীবনী। এটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। এতে শ্রাবন্তী ও প্রসেনজিৎ ছাড়া আরও অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১০

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১২

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৪

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৫

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৬

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৭

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৮

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১৯

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

২০
X