তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১১:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

পূর্ণিমার জন্মদিন আজ

পূর্ণিমার জন্মদিন আজ
পূর্ণিমার জন্মদিন আজ

ঢাকাই সিনেমার সূচনালগ্ন থেকে সেসব নায়িকা সফলতার সঙ্গে ক্যারিয়ার টেনে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম দিলারা হানিফ পূর্ণিমা। ১৯৯৮ সালের ১৫ মে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে পূর্ণিমার অভিষেক হয়।

সেই থেকে আজ অবধি তিনি সফল। ব্যবসা সফল মুক্তিপ্রাপ্ত ৮০টি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাজগৎ থেকে সরে গিয়ে একটা সময় উপস্থাপনা দিয়ে আলোচনার শীর্ষেও চলে আসেন।

পূর্ণিমার ভাষ্যমতে, তার প্রথম ব্যবসা সফল সিনেমা ‘যোদ্ধা’। এ ছাড়া তার নিজের ভালোলাগার সিনেমার মধ্যে রয়েছে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘সন্তান যখন শত্রু’, ‘প্রেমের নাম বেদনা’, ‘সুলতান’, ‘পিতা মাতার আমানত’, ‘মনের মাঝে তুমি’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘হৃদয়ের কথা’, ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ ইত্যাদি।

বড় পর্দায় তাকে রিয়াজ, মান্না, রুবেল, ফেরদৌস, আমিন খান, অমিত হাসান, শাকিব খানসহ আরও অনেক নায়কের বিপরীতে সফলতার সঙ্গে কাজ করতে দেখা গেছে।

পূর্ণিমা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আহারে জীবন’। বলে রাখা ভালো, ১৯৮৪ সালের ১১ জুলাই পূর্ণিমার জন্ম। দেশের এই উজ্জ্বল তারকার জন্মদিনে শুভকামনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১০

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১১

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১২

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৩

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৪

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৫

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৬

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৭

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৮

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৯

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

২০
X