বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

আত্মিক প্রশান্তির পথে পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা I ছবি: সংগৃহীত
দিলারা হানিফ পূর্ণিমা I ছবি: সংগৃহীত

গ্ল্যামারের ঝলক আর রূপালি পর্দার আলো ছাপিয়ে এবার আত্মিক প্রশান্তির পথে হাঁটলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পবিত্র মক্কায় ওমরাহ পালন করার সময় নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সেই পরম মুহূর্তগুলোর ছবিগুলো। সোমবার (১২ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে বেশকিছু ছবি প্রকাশ করেন পূর্ণিমা। মদিনার পথে জেদ্দা মেট্রো রেলস্টেশনে তোলা নায়িকার ছবিগুলো প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, আবায়া ডিজাইনের বোরকা পরেছেন অভিনেত্রী। কালো বোরকার সঙ্গে পরেছেন সাদা হিজাব। আর ছবির ক্যাপশনে পূর্ণিমা ওমরাহ পালন শেষে নিজের অনুভূতি জানান। তিনি লিখেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এরপর হ্যাশট্যাগ দিয়ে পূর্ণিমা, ওমরাহ ২০২৫ ও আবায়া স্টাইল শব্দগুলো জুড়ে দেন তিনি।

এর আগে কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সে ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনা পান তিনি।

বছরের শুরুতে নায়িকার ওমরাহ পালনের পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ্জ কবুলের দোয়া করেন।

তবে ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফর ও ওমরাহ পালন করছেন পূর্ণিমা। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি পূর্ণিমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১০

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১১

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১২

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৬

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৭

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৮

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৯

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

২০
X