তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

জেনেলিয়ার অভিজ্ঞতা

জেনেলিয়ার অভিজ্ঞতা

বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। দুই যুগের কাছাকাছি সময় ধরে বি-টাউনে অভিনয় করছেন তিনি। কাজ করেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতার সঙ্গে। অভিনয়ে নিজের যোগ্যতার প্রমাণ অনেক আগেই দিয়েছেন এই অভিনেত্রী। এবার প্রথমবারের মতো আমির খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘সিতারে জমিন পর’। এরই মধ্যে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। খবর : দ্য হিন্দু। সিনেমাটি নির্মাণ হচ্ছে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জমিন পর’-এর আদলে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়াকে। সম্প্রতি সিনেমাটির কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি। জানান আমির খানের সঙ্গেও শুটিং অভিজ্ঞতা।

জেনেলিয়া বলেন, ‘সিনেমাটির শুটিং জুনের শেষের দিকে আমরা সম্পন্ন করেছি। কাজটির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম। এর কারণ হচ্ছে ‘তারে জমিন পর’-এর আদলেই এর গল্প লেখা হয়েছে। যেহেতু আগের সিনেমাটি একটি দুর্দান্ত গল্পে নির্মাণ হয়েছে, সেহেতু এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি হ্যাঁ বলে দিই। আর প্রথমবার আমির খানের মতো একজন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়েছি। এরপর শুটিং শুরু হয়। প্রথম দিন থেকেই আমি সেট থেকে কিছু না কিছু শিক্ষা নিয়ে বাসায় গিয়েছি। যেই অভিজ্ঞতা আমার কাছে দারুণ ছিল। এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পারা সত্যিই আনন্দের। আশা করছি কাজটি সবার কাছে ভালো লাগবে। এর থেকে বেশি কিছু এখনই বলা যাচ্ছে না।’

জেনিলিয়া অভিনয় থেকে এখন অনেকটাই দূরে আছেন। পরিবার ও সন্তান নিয়েই তার ব্যস্ততা। মাঝেমধ্যে তাকে ওটিটিতে দেখা যায়। তাও নিয়মিত নয়। সব শেষ তাকে দেখা যায় ২০২৩ সালের ২১ জুলাই মুক্তি পাওয়া ‘ট্রায়াল পিরিয়ড’ জিও সিনেমায়। এটি পরিচালনা করেন আলেয়া সেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১০

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১১

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১২

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৩

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৪

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৭

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৮

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৯

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

২০
X