তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০২:৩৪ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১২:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

রোষের মুখে শুভশ্রী

রোষের মুখে শুভশ্রী

তিলোত্তমার বিচার চেয়ে একে একে পথে নেমেছেন টালিউড-বলিউডের তারকারা। বাদ নেই শুভশ্রী গাঙ্গুলিও। নারীদের রাত-দখলের আয়োজনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি। হেঁটেছিলেন পায়ে পা মিলিয়ে। গত রোববার টালিউড থেকে যে মিছিলের আয়োজন হয়েছিল, সেই মিছিলেও ছিলেন এ অভিনেত্রী। নিজের অভিনীত ‘বাবলি’ সিনেমার প্রচারও বন্ধ রেখেছেন। এবার নিজের ভেতরে জমে থাকা দুঃখ-কষ্ট-ক্ষোভ ঝাড়লেন। কিন্তু তারপরও নেটিজেনদের পাল্টা আক্রমণের মুখে পড়েছেন এ নায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লেখা একটি কবিতা পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন শুভশ্রী। কবিতার শুরুতে তিনি লিখেছেন, ‘শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই! থাকব না আর নিয়মে বাধা, মানব না কোনো রীতি, সংস্কার ধরে রাখার সব দায়িত্ব কি আমাদের। ওরা তাহলে করবে কী? নিয়মে এবার বাঁধব ওদের, যারা কুরে কুরে খেয়েছে মোদের।’

এরপর আরজি কর-কাণ্ডে প্রতিবাদ জানিয়ে রাজপথে নামায় শুভশ্রীর মতো অভিনেত্রীদের ক্ষমতাসীনদের কেউ কেউ বাজে মন্তব্য করেছেন। তা স্মরণ করে শুভশ্রী লিখেছেন, ‘অনেক হয়েছে নোংরামি, অনেক করেছো পাপ, তাও নেই কোনো অনুতাপ, তাই তো ফেসবুকে পোস্ট এর বন্যা, আমরা নাকি পতিতা? আমরা নাকি নষ্টা? দেখো তাহলে এই নষ্টারাই গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ।’ কবিতা পড়ে নেটিজেনদের অনেকে প্রশংসা করছেন। তার সঙ্গে সহমত পোষণ করে বিচার চেয়েছেন। আবার নেটিজেনদের একটি অংশ তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন—‘আপনার এক সপ্তাহ পর ঘুম ভাঙল? এখন প্রতিবাদ করতে আসছেন? ছি! ছি! এসব নাটক না করলেও পারতেন।’ টালিউডের মিছিলে হাজির ছিলেন শুভশ্রীর স্বামী, নির্মাতা রাজ চক্রবর্তীও। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে যোগ দিতে দেখা যায় তাকে। এদিকে ১৫ আগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ সিনেমা।

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী। তার বিপরীতে দেখা গেছে আবির চ্যাটার্জিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

সরকারি বই-খাতাসহ ট্রাক জব্দ

ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?

ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সুপার স্টার ইন্ডাস্ট্রিয়াল কেবলের যাত্রা শুরু

ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১০

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

১১

দিনের বেলা কত মিনিট ঘুমানো সবচেয়ে ভালো?

১২

রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১৩

আর্জেন্টিনার পরের ম্যাচ কখন, কোথায়? দেখবেন কীভাবে

১৪

বাহরাইনে ড্রোন হামলা চালাল ইরান

১৫

প্রযুক্তি কর  / ইউরোপকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

১৬

সারারাত ফ্যান চালিয়ে ঘুমানো কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

১৭

হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

১৮

সিঁথি সাহার কণ্ঠ, অলংকারের নাচে মাতাচ্ছে ‘বসন্তের কোকিল’

১৯

বাজেটে বৈষম্যের শিকার বরিশালবাসী: আলাল  

২০
X