কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ভোটার আইডি কার্ড যেভাবে ডাউনলোড করবেন অনলাইনে

ভোটার আইডি কার্ড ডাউনলোড
ভোটার আইডি কার্ড। ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি) শুধু পরিচয়ের প্রমাণ নয়—এটা ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ-নগদ ব্যবহার থেকে শুরু করে মোবাইলের সিম কিনতেও ঝামেলায় পড়তে হয়।

আপনি যদি ২০২৬ সালে নতুন ভোটার হয়ে থাকেন এবং ছবি ও আঙুলের ছাপ দিয়ে এসেছেন; কিন্তু এখনো কার্ড হাতে পাননি, তাহলে চিন্তার কিছু নেই। এখন বাড়িতে বসেই অনলাইনে আইডি কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন।

চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন মাত্র কয়েক মিনিটে।

কী কী লাগবে?

- ভোটার নিবন্ধনের সময় পাওয়া ফরম নম্বর (যার শুরুতে NIDFN লিখতে হবে)

- জন্মতারিখ

- নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর

- স্মার্টফোনে NID Wallet App (ফেস ভেরিফিকেশনের জন্য)

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে:

প্রথমে ওয়েবসাইটে যান: https://services.nidw.gov.bd/nid-pub/

Register বা ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করুন।

প্রয়োজনীয় তথ্য দিন:

- ফরম নম্বর (যেমন: NIDFN123456789)

- জন্মতারিখ

- নিচে থাকা ভেরিফিকেশন কোডটি লিখে Submit করুন।

ঠিকানা দিন:

আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখুন।

মোবাইল নম্বর ভেরিফাই করুন:

- আপনার মোবাইলে একটি OTP (একবার ব্যবহারযোগ্য কোড) যাবে।

- এই কোডটি দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করুন।

- প্রয়োজনে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন।

ফেস ভেরিফিকেশন করুন

- এবার আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলা হবে।

এজন্য আপনার মোবাইলে NID Wallet App থাকতে হবে। অ্যাপে গিয়ে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে ফেস স্ক্যান করুন।

কাজ শেষ! এখন ড্যাশবোর্ডে প্রবেশ করুন।

ভেরিফিকেশন শেষ হলে আপনি NID সেবা ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। নিচের দিকে Download অপশন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের PDF কপি ডাউনলোড করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ টিপস

- ফরম নম্বর না থাকলে নিবন্ধনের সময় মোবাইলে আসা SMS-এ দেওয়া ID নম্বর ব্যবহার করতে পারেন।

- ফেস ভেরিফিকেশন না করলে ডাউনলোড সম্ভব নয়।

- ডাউনলোড করা কপি সরকারি কাজে প্রাথমিকভাবে ব্যবহার করা যায়, তবে স্মার্ট কার্ড পেতে কিছু সময় লাগতে পারে।

সমস্যায় পড়লে কী করবেন?

ওয়েবসাইটে লগইন করতে সমস্যা হলে আবার চেষ্টা করুন বা লোকাল ইসি অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনে NID Helpline (১০৫)-এ ফোন করে সহায়তা নিতে পারেন।

জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল কপি এখন হাতের মুঠোয়। আর অপেক্ষা নয়—আপনার আইডি এখন নিজেই ডাউনলোড করুন, নিরাপদ থাকুন, সচেতন থাকুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১০

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১১

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৪

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৬

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৭

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৯

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

২০
X