স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী, কারা তারা

রিধিপা পাঠক ও জয়নব আব্বাস। ছবি : সংগৃহীত
রিধিপা পাঠক ও জয়নব আব্বাস। ছবি : সংগৃহীত

আসন্ন বিপিএলকে আরও জাঁকজমকপূর্ণ করতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ ডিসেম্বর হতে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট সামনে রেখে তারকাবহুল ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আয়োজকরা। এবার, দুই উপস্থাপিকার নামও প্রকাশ করেছে বিসিবি।

বিপিএলের এবারের আসরে উপস্থাপিকা হিসেবে থাকছেন পাকিস্তানের জয়নব আব্বাস ও ভারতের রিধিপা পাঠক। নিজেদের ফেসবুক পেজে তাদের ভিডিও প্রকাশ করে এ বিষয়টি জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষ।

এবারের বিপিএলের ধারাভাষ্য প্যানেলেও রয়েছে চমক। রমিজ রাজা, সমন্বয় ঘোষ, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, ড্যানি মরিসন, স্যামুয়েল বদ্রি, আতাহার আলী খান, শামীম আশরাফ, মাজহার উদ্দিন অসি ও জেমি কক্সের মতো খ্যাতনামা ধারাভাষ্যকাররা মাতিয়ে রাখবেন বিপিএলকে।

আইএল টি-টোয়েন্টি থাকায় শুরুর দিকে সবাইকে পাওয়া না গেলেও আইএল টি-টোয়েন্টি শেষে পুরো ধারাভাষ্য প্যানেলকে পাওয়া যাবে। সিলেটে বিপিএল শুরু হওয়ার পর সেটা চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে। ৩৪ ম্যাচের বিপিএলের ১২টি আয়োজনের সুযোগ পেয়েছে সিলেট। সমান ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেও। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১০

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১১

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১২

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৩

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৪

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৬

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৭

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৮

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৯

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

২০
X