তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

মাতৃত্বকালীন ছুটিতে ইশানা

মাতৃত্বকালীন ছুটিতে ইশানা

একটা সময় প্রায় প্রতিটি টিভি চ্যানেলেই দেখা যেত মডেল ও অভিনেত্রী ইশানা খানকে। অভিনয় করতে করতেই একসময় পরিচয় হয় অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার সাররিফ চৌধুরীর সঙ্গে। তিনিও যখন দেশে আসতেন তখনো টুকটাক নাটকে অভিনয় করতেন। ইশানার সঙ্গেই সাররিফ নাটকে অভিনয় করেছিলেন। এভাবেই পরিচয়, পরিচয় থেকে প্রণয়—তারপর বিয়ে। ভালোবেসে দুজন দুজনার হয়ে গেলেন ২০১৯ সালের ১০ জুলাই।

একসময় ইশানা পাড়ি জমান অস্ট্রেলিয়াতে। সেখানে একটি স্টুডেন্ট মাইগ্রেশনবিষয়ক প্রতিষ্ঠানে তার চাকরিও হয়। এরই মধ্যে ইশানার কোলজুড়ে জন্ম নেয় এক পুত্র সন্তান। নাম রাখেন সায়েশান চৌধুরী। ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি তিনি পুত্র সন্তানের মা হন।

ইশানা বলেন, ‘আপাতত আমি মাতৃত্বকালীন ছুটিতে আছি। অফিস থেকে আসার পর সাররিফও আমাকে ভীষণ সহযোগিতা করে। সত্যি বলতে কী মাতৃত্বের স্বাদটা ভীষণ উপভোগ করছি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি অর্থাৎ অ্যাপোলো ইন্টারন্যাশনালের প্রতিও আন্তরিক কৃতজ্ঞ যে তারা আমাকে মাতৃত্বকালীন ছুটিটা অনায়াসে উপভোগ করার সুযোগ দিয়েছে। সেইসঙ্গে মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আমি আমরা যেন তাকে মানুষের মতো মানুষ করতে পারি। তবে এবার অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে। কারণ দেশের বাইরেও আমাদের কাজ করার সুযোগ রয়েছে। যেহেতু আমি একজন মডেল অভিনেত্রী। তাই এ প্ল্যাটফর্মে আবারও নিয়মিত হওয়ার ইচ্ছা আছে।’

ইশানা অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘সেই রকম বাকি খোর’, ‘ভ্রমর’, ‘ফেরা’, ‘ফোকাল পয়েন্ট’, ‘ছুটে চলা’, ‘অন্য নাটকের গল্প’, ‘মাইকিং’, ‘ড্রিম অব লাইফ’, ‘নীল দেয়াল’, ‘লাভার বয়’, ‘বোকা প্রেম’, ‘মতি মিয়ার কীর্তি’, ‘রক্ত ছায়া’, ‘ভালোবাসার শেষ’ উপখ্যানসহ বেশকিছু দর্শকপ্রিয় নাটক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X