মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে শতাধিক গ্যাস সিলিন্ডার, বিভাজকে থেঁতলানো লাশ

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের ওপর পড়ে আছে একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক। ছবি : কালবেলা
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের ওপর পড়ে আছে একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে এক পথচারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকচালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর ফুটওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (৪২) উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার আব্দুল কাদেরের ছেলে। পেশায় তিনি একজন ভিক্ষুক হলেও কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী বলে জানা গেছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার নিজামপুর ফুটওভার ব্রিজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। উল্টে যাওয়ার আগে পাশে থাকা ওই ভিক্ষুকে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি এখনও। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১০

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১১

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১২

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৩

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৪

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৫

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৬

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৮

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৯

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

২০
X