স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল প্লে-অফে কে খেলবে কার বিপক্ষে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ দিয়ে রোববার শেষ হয়েছে বিপিএল ২০২৬-এর লিগ পর্ব। শেষ ম্যাচে চট্টগ্রামকে ৪২ রানে হারালেও ঢাকা প্লে-অফে উঠতে পারেনি। রাউন্ড রবিন পর্ব শেষে চূড়ান্ত হয়েছে শেষ চার—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। এখন শিরোপার লড়াই শুরু হচ্ছে নকআউট পর্বে।

লিগ পর্ব শেষ হওয়ার পর এক দিনের বিরতি থাকবে। এরপর শুরু হবে প্লে-অফের উত্তেজনা।

এলিমিনেটর: টিকে থাকার লড়াই

আগামী ২০ জানুয়ারি দুপুর ১টায় মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রংপুর রাইডার্স। এটি ‘ডু অর ডাই’ ম্যাচ—হারলেই বিদায়। জয়ী দল অবশ্য আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার।

প্রথম কোয়ালিফায়ার: সরাসরি ফাইনালের টিকিট

একই দিন সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। পরাজিত দল অবশ্য বাদ পড়বে না—তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে আরেকবার সুযোগ পাবে।

দ্বিতীয় কোয়ালিফায়ার: শেষ টিকিটের লড়াই

২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এখানে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল ও এলিমিনেটরের জয়ী দল। এই ম্যাচের বিজয়ী দল উঠবে ফাইনালে।

ফাইনাল: শিরোপা নির্ধারণী ম্যাচ

২৩ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বিপিএলের ফাইনাল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এক নজরে প্লে-অফ সূচি

  • ২০ জানুয়ারি (দুপুর ১টা): এলিমিনেটর — রংপুর বনাম সিলেট
  • ২০ জানুয়ারি (সন্ধ্যা ৬টা): প্রথম কোয়ালিফায়ার — রাজশাহী বনাম চট্টগ্রাম
  • ২১ জানুয়ারি (সন্ধ্যা ৬টা): দ্বিতীয় কোয়ালিফায়ার
  • ২৩ জানুয়ারি (সন্ধ্যা ৬টা): ফাইনাল
কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X