তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

এবার জুটি বাঁধলেন মেহজাবীন ও ইয়াশ

এবার জুটি বাঁধলেন মেহজাবীন ও ইয়াশ

দারুণ সময় যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। বড় পর্দা, ছোট পর্দা ও বিজ্ঞাপনে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। এবার নির্মাতা রবিউল আলম রবির নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’-এ অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইয়াশ রোহানকে।

ওয়েব ফিল্ম নিয়ে কোনো আভাস না দিলেও এরই মধ্যে থিম পোস্টার প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। পরে আরও একটি পোস্টার শেয়ার করে জানিয়েছে ফিল্মটির মুক্তির তারিখ। জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর চরকিতে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘ফরগেট মি নট’।

গল্প সম্পর্কে এখনই কোনো আভাস দেননি নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ধারণা দিয়ে শুধু লিখেছেন, ‘হঠাৎ করে নাই হয়ে যাওয়া ছেলেটার ভেতর কী চলছিল?’

চরকির বড় প্রজেক্ট ‘মিনিস্ট্রি অব লাভ’-এর চতুর্থ ওয়েব ফিল্ম এটি। এ প্রজেক্ট থেকে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল চরকি। যে ফিল্মগুলোর তত্ত্বাবধায়নে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

এরই মধ্যে এ প্রজেক্টের অধীনে ফারুকী নির্মিত দুটি ওয়েব ফিল্ম ‘অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’ এবং অন্যটি শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ দর্শক প্রশংসা পেয়েছে।

ওয়েব ফিল্মটিতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান ছাড়াও আরও দেখা যাবে বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো তারকাদের।

এর আগে নির্মাতা রবিউল আলম রবি ‘ইতি তোমারই ঢাকা’, ‘ঊনলৌকিক’ দিয়ে আলোচনায় আসেন। এরপর ‘ক্যাফে ডিজায়ার’ দিয়ে তিনি দর্শকের কাছে বেশ প্রশংসিত হন। এবার আসছে তার ‘ফরগেট মি নট’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

শনিবার ব্যাংক খোলা থাকবে যেসব জেলায়

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

৩ দিন পর কুয়েতে ফেরার কথা ছিল, কিন্তু চলে গেলেন ‘না ফেরার দেশে’

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিসর

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের

মোহাম্মদপুরে অভিযান, আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, টানল মেসির উদাহরণ

১০

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

১১

শাহজালাল মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

১২

মাদক প্রতিরোধে ২ পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন 

১৩

আনসার-ভিডিপি একাডেমিতে জাতীয় বেসবল টুর্নামেন্টের উদ্বোধন

১৪

তীব্র তাপপ্রবাহে স্থগিত প্যারিস প্রাইড মার্চ

১৫

এমপি মনিরুলের ক্ষোভ / স্কুলছাত্র গুলি খাবে তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না

১৬

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

১৭

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

১৮

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

১৯

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

২০
X