তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

শুভ জন্মদিন মহানায়ক

শুভ জন্মদিন মহানায়ক

মহানায়ক উত্তম কুমার। বাঙালির মননে ও আবেগে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। নিজের জীবদ্দশায় চলচ্চিত্র জগতে দাপটের সঙ্গে কাজ করে গেছেন তিনি। উপহার দিয়েছেন কালজয়ী বেশ কিছু সিনেমা। তাই তো ভক্তদের হৃদয়ে ভালোবাসায় এখনো বেঁচে আছেন তিনি। আজ তার জন্মদিন। দিনটিতে নানা মাধ্যমে এ মহানায়ককে শ্রদ্ধা জানাচ্ছে তার ভক্ত-অনুরাগীরা। ১৯২৬ সালের আজকের এদিনে কলকাতার ভবানীপুরে মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন এই কিংবদন্তি। তার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। সিনেমায় এসে নাম পাল্টে রাখেন উত্তম কুমার। শিক্ষাজীবন শেষ না করেই কলকাতা পোর্টে কেরানির চাকরি শুরু করেন সংসারের হাল ধরতে। কিন্তু অভিনয়ের পোকাটা থেকেই গিয়েছিল মাথায়। চাকরির পাশাপাশি উত্তম ‘সুহৃদ সমাজ’ নাট্যগোষ্ঠীতে অভিনয়ও করতেন। এটি ছিল তার পারিবারিক নাটকের গ্রুপ। নীতীন বসুর ‘মায়াডোর’ নাটকে অভিনয়ের পর তারই পরিচালনায় ১৯৪৮ সালে ‘দৃষ্টিদান’ সিনেমাতে প্রথম হাজির হন উত্তম। ক্যামেরার সামনে সেটাই তার প্রথম কাজ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর একে একে উত্তম কাজ করেছেন ‘হারানো সুর’, ‘পথে হল দেরী’, ‘সপ্তপদী’, ‘চাওয়া পাওয়া’, ‘বিপাশা’, ‘জীবন তৃষ্ণা’, ‘সাগরিকা’র মতো কালজয়ী সব সিনেমায়। উত্তম কুমার শুধু যে বাংলা সিনেমায় নয়, অভিনয় করেছেন বেশ কয়েকটি হিন্দি সিনেমায়ও। তার অভিনীত হিন্দি সিনেমার মধ্যে ‘ছোটিসি মুলাকাত’, ‘অমানুষ’, ‘আনন্দ আশ্রম’ উল্লেখযোগ্য। মহানায়কের জন্মদিনে টালিউডের অনেক তারকাই তাকে সম্মানের সঙ্গে স্মরণ করছেন। জানাচ্ছেন তার প্রতি তাদের কৃতজ্ঞতার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

দুধ দিয়ে গোসল / ন্যায়বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১০

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১১

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১২

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৩

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৪

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৫

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১৬

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৭

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৮

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৯

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

২০
X