বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

শেখ সাদী খানের সুরে গাইলেন মুক্তি

শেখ সাদী খানের সুরে গাইলেন মুক্তি

বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে প্রচারের জন্য জীবন্ত কিংবদন্তি সুরস্রষ্টা, সংগীত পরিচালক শেখ সাদী খানের সুরে একটি আধুনিক গান গেয়েছেন নন্দিত শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অনুপমা মুক্তি। ‘আমি এনে দিতে বলিনি তো চাঁদ’-এমন কথার গানটি লিখেছেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য গীতিকার মোহাম্মদ রফিক উজ জামান। গানের রেকর্ডিং শেষে বেতারে শেখ সাদী খানের সঙ্গেই দেখা করতে আসেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। গল্প, আড্ডায় মেতে ওঠেন শেখ সাদী খান, ফাহমিদা নবী ও অনুপমা মুক্তি। নিজের সুর করা নতুন গানটি প্রসঙ্গে শেখ সাদী খান বলেন, ‘আহা, কী যে সুন্দর গানের কথা। গানের কথা পড়লেই তো মন জুড়িয়ে যায়। চেষ্টা করেছি সবসময়ের মতো সুন্দর সুর করতে, যেন শ্রোতাদের ভালো লাগে। মুক্তিও বেশ ভালোভাবে গানটি গাইবার চেষ্টা করেছে। সত্যি বলতে কী, একজন শিল্পীর সবসময়ই উচিত গানকে আত্মস্থ করা। গানের কথা ও সুরের মধ্যে নাটকীয় যে ব্যাপারটি থাকে, তা যদি একজন শিল্পী নিজের কণ্ঠের মাধ্যমে তুলে ধরতে পারে তবেই গানটি সুন্দর হয়, শ্রোতাদের সেই গান শোনার আগ্রহ থাকে।’ অনুমপা মুক্তি বলেন, ‘শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের সুরে গান গাইতে পারা সবসময় শিল্পীদের জন্য ভীষণ সৌভাগ্যের ব্যাপার। সেটা বেতার হোক, টিভি হোক কিংবা অন্য কোনো মাধ্যমে প্রচারের জন্য হোক। বেতারে প্রচারের জন্য এ গানটি গাইতে পেরে আমার কাছে খুব ভালো লাগার কারণ একটাই, আর সেটি হলো এ গানটির সঙ্গে দুজন কিংবদন্তি সম্পৃক্ত, একজন শ্রদ্ধেয় মোহাম্মদ রফিক উজ জামান স্যার, আরেকজন শেখ সাদী খান স্যার। যে কারণে গানটির প্রতি আমার পরম ভালো লাগা। চেষ্টা করেছি ভালোভাবে গাইতে, আশা করছি ভালো লাগবে শ্রোতাদের। গানের রেকর্ডিং শেষে ফাহমিদা আপার সঙ্গে দেখা হয়েও ভীষণ ভালো লাগল।’ এদিকে মুক্তি সর্বশেষ যমুনা টিভিতে উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘ছুটির রাতে লাইভ’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। তার সঙ্গে ছিলেন সাব্বির জামান। তার আগে এনিগমা টিভিতে ‘আজ গানের দিন’ সিজন-৩-এ অনুপমা মুক্তি সংগীত পরিবেশন করেন। উপস্থাপনায় শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ছিলেন ইউসুফ আহমেদ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X