তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

তুরস্কে মিষ্টি জান্নাত

তুরস্কে মিষ্টি জান্নাত

চিত্রনায়িকা পরিচয়ের বাইরে একজন দন্ত চিকিৎসক ও ব্যবসায়ী মিষ্টি জান্নাত। বর্তমানে তুরস্কে রয়েছেন তিনি। সেখানে অর্থোডন্টিকসের ওপর ডিপ্লোমা কোর্স করছেন লাভ স্টেশন সিনেমার এ নায়িকা। গত মাসে তুরস্কে পৌঁছান মিষ্টি। এক বছরের ডিপ্লোমা কোর্সটি অনলাইন ক্লাস আগেই শেষ করেছেন। বর্তমানে চলছে অফলাইন ক্লাস। তাতে অংশ নিতেই দেশ ছেড়েছেন তিনি।

গত ২২ আগস্ট তুরস্কে পৌঁছান মিষ্টি। গতকাল বৃহস্পতিবার ক্লাসের ফাঁকে কালবেলার সঙ্গে কথা বলেছেন সময়ের আলোচিত এ নায়িকা। মিষ্টি জান্নাত বলেন, ‘মাঝে আব্বুকে নিয়ে বেশ ব্যস্ততা কেটেছে। আব্বু অসুস্থ থাকায় তাকে ভারতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। সিঙ্গাপুর ও ঢাকার এভারকেয়ারে তার চিকিৎসা করানো হয়। প্রয়োজনে ভারতেও চিকিৎসার জন্য নিয়ে থাকি।’

তিনি আরও বলেন, ‘তুরস্কে ১৫ দিনের কোর্সের জন্য এসেছি। সকাল থেকে টানা ক্লাস করতে হয়। বিশ্রামের সুযোগ পাই না। ক্লাস শেষ হলে দুবাইয়ে যাব। সেখানে আমাদের ক্লিনিকসহ কিছু ব্যবসা আছে। আব্বু অসুস্থ থাকায় সব আমাকেই দেখতে হয়। সব গুছিয়ে দেশে ফেরার প্ল্যান রয়েছে।’

সিনেমায় কাজ নিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘কয়েকটি কাজের কথা হয়েছিল। সবকিছু পরিচালক-প্রযোজকের ওপর নির্ভর করছে। ভালো বাজেটের মুভির প্ল্যান ছিল। দেখা যাক কবে শুরু করতে পারি। সিনেমার প্রতি আমার ভালোবাসা অন্যরকম। আর এ ভালোবাসা থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১০

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১২

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৪

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৫

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৬

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৭

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৮

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১৯

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

২০
X