তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ভিন্নধর্মী গল্পে আশিক-শ্রাবন্তী

ভিন্নধর্মী গল্পে আশিক-শ্রাবন্তী

ছোট পর্দার অভিনেত্রী শ্রাবন্তী সেলিনা। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। মোশাররফ করিম থেকে শুরু করে প্রজন্মের আলোচিত অনেক অভিনেতার বিপরীতেই অভিনয় করেছেন তিনি। এবার তিনি আবারও জুটি বেঁধেছেন অভিনেতা আশিক চৌধুরীর সঙ্গে। নতুন নাটকের নাম ‘ঝুমুর ঝগড়া’। নাটকটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নাটকটি রচনা করেছেন ও পরিচালনা করেছেন মিলন চিশতী। নাটকে শ্রাবন্তী অভিনয় করেছেন সীমা চরিত্রে ও আশিক অভিনয় করেছেন কামাল চরিত্রে। নাটকটিতে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমিন আজাদ ও রেশমা আহমেদ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে শুরু হলো বন্যা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে একটু সময় লাগছে। আর মিডিয়ার কাজও অনেক কমে গেছে। কিছু কিছু শিল্পী কাজে ফিরলেও বেশিরভাগ শিল্পীরই কাজে ফেরা হয়নি। আমারও কাজে ফেরা হলো। সত্যি বলতে কী আমার তো পেশাই অভিনয়, তাই অভিনয় সম্পর্কিত কাজের মাঝেই থাকতে ভালো লাগে। শ্রাবন্তী সেলিনার সঙ্গে এর আগেও কাজ করেছি। শ্রাবন্তী মন দিয়ে অভিনয়টা করার চেষ্টা করে। তার নিজের মধ্যে ভালো করার চেষ্টাটা আছে। আমাদের নতুন নাটকটি খুব ভালো হয়েছে।’ শ্রাবন্তী সেলিনা বলেন, ‘মূলত গল্পটা ভালো লাগার কারণেই এই নাটকে অভিনয় করা। গল্পে ভিন্নতা রয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে আমরা সবাই অনেক কষ্ট করে কাজটি করেছি। পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এত চমৎকার একটি গল্পে আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আশিক ভাইয়ের সঙ্গে আগের কাজগুলোর মতো এ নাটকটিও আশা করছি ভালো লাগবে দর্শকের।’ শিগগির নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরে অবৈধ পাথরবোঝাই ট্রাক আটক, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নে কাজ করছে সরকার: টুকু

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বিশ্বকাপ থেকে ইরানের বিদায় : ফিফার বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা

প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান আহমাদ ভাহিদি

বাবরের আমন্ত্রণে হাওরে ২ প্রতিমন্ত্রী

ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ, সেলস অফিসার গ্রেপ্তার

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি ফজলুর গ্রেপ্তার

দুবার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টি শট নিয়েছিলেন রোনালদো! সরগরম নেটদুনিয়া

দেয়ালে পিঠ ঠেকে গেলে আশার প্রদীপ জ্বালায় যে ৪ আমল

১০

ফেনীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১১

ভ্যান চুরি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

১২

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২৬ মিলিয়ন ডলার অনুদান টেইলর-ট্র্যাভিসের

১৩

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

১৫

আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৬

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

১৭

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

১৮

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

১৯

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

২০
X