বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

নাটকের নতুন জুটি

নাটকের নতুন জুটি

বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে গত এক বছরেরও বেশি সময়ে নবাগত তিনজন অভিনেত্রী অভিনয়ের দুনিয়ায় নিজেদের অভিষেক ঘটিয়ে দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছেন। তারা হচ্ছেন নাজনীন নীহা, তটিনী ও সাদিয়া আয়মান। তিনজনই নিজেদের অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন, অভিনয়ে হয়েছেন প্রতিষ্ঠিত। তবে একই সময়ে এ ইন্ডাস্ট্রি তেমন কোনো অভিনেতা পায়নি। এবার নীহার সঙ্গী হয়ে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে আরও একজন অভিনেতাকে পেতে যাচ্ছেন দর্শক, যাকে ঘিরে এরই মধ্যে নির্মাতা ও দর্শকের মধ্যে ভীষণ প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি হলেন মডেল ফররুখ আহমেদ রেহান।

বেশ কয়েক মাস আগে রেহান ও নাজনীন নীহা ফটোগ্রাফার রফিকুল ইসলাম রেফের একটি ফটোশুটে অংশ নেন। সেখানে করা দুজনের একটি রিল চোখে পড়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ানের। ভালো লেগে যায় তার। সিদ্ধান্ত নেন দুজনকে নিয়ে নাটক নির্মাণের। এরই মধ্যে আরিয়ান তারই রচনায় দুজনকে নিয়ে ‘যুগল’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছেন। নিজের প্রথম নাটক নিয়ে রেহান বলেন, “বিশেষত আরিয়ান ভাই নির্দেশিত ‘বড় ছেলে’ নাটক আমি দেখেছি। তার ভক্ত ছিলাম। কিন্তু কখনো ভাবিনি যে তার পরিচালনাতেই নাটকে আমার এত সুন্দর এক পথচলা শুরু হবে। আরিয়ান ভাই খুব শান্ত ও মেধাবী একজন পরিচালক। আমাকে তিনি যেভাবে গাইড করে নাটকে অভিনয় করিয়ে নিয়েছেন, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। নীহাও আমাকে ভীষণ সাপোর্ট করেছেন। আমার প্রথম নাটক হিসেবে আমি ভীষণ উচ্ছ্বসিত। খুব প্রত্যাশা আমার এ নাটক ঘিরে।’

রেহানের ২০১৯ সালে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজের শুরু। বেশ কিছু বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। ভিকি জাহেদের ‘আরারাত’ সিরিজে ভিলেন চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। মিনারের ‘রঙ্গিন’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এবার নাটকে অভিষেক হলো এ নবাগতর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X