তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

সরব শখ

সরব শখ

সাড়া জাগানো মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। বিয়ে, সংসার ও সন্তানের জন্ম—সবকিছু মিলে মাঝে মিডিয়া থেকে দূরে ছিলেন এ সুন্দরী। তবে শোবিজে ফের বাড়ছে শখের ব্যস্ততা। অভিনয়ে নিয়মিত হয়েছেন আগেই। তার একমাত্র কন্যা আনাহিতা রহমানের বয়স এখন তিন। তবে আনাহিতার যখন এক বছরও পূর্ণ হয়নি, তার আগে থেকেই বিরতির পর শখ ফের অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন। সেই ধারাবাহিকতায় এখনো তিনি অভিনয়ে নিয়মিত।

এরই মধ্যে নতুন তিনটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন শখ। যার মধ্যে ইমরাউল রাফাত পরিচালিত ‘অদ্ভুত পরিবার’ নাটকটি এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে। গুনী নাট্যনির্মাতা কায়সার আহমেদের নতুন ধারাবাহিক ‘অচিনপুর’ ও আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘জেন-জি’ শিগগির দুটি ভিন্ন চ্যানেলে প্রচার শুরু হতে যাচ্ছে।

এদিকে ২৫ অক্টোবর শখের জন্মদিন। তবে এবারের জন্মদিনে তিনি ঢাকায় থাকতে পারছেন না। কারণ তার স্কুলজীবনের এক বান্ধবীর বিয়েতে তাকে ফরিদপুরে থাকতে হবে। সেখানে তিনি আনাহিতাকে সঙ্গে নিয়ে মনের মতো করে ঘুরে বেড়াবেন। এ ব্যাপারে শখ বলেন, “এ সময়টায় অভিনয়ে আমার জীবনে আবারও ছন্দ ফিরে এসেছে। আমি আমার মতো করে নিজের ভালোলাগার গল্পে কাজ করতে পারছি। এরই মধ্যে নতুন প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘অদ্ভুত পরিবারের’ জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সেইসঙ্গে অধীর আগ্রহে অপেক্ষা করছি ‘অচিনপুর’ ও ‘জেন-জি’ ধারাবাহিক দুটির জন্য। কারণ দুটি ধারাবাহিকেই আমার অভিনীত চরিত্র ভীষণ পছন্দ। বিশেষত কায়সার আহমেদ ভাইয়ের ‘অচিনপুর’ ধারাবাহিকের কথা বলতেই হয়। কায়সার ভাই একজন সিনিয়র নির্মাতা। ভীষণ গুণী এবং ভীষণ বিনয়ী একজন নির্মাতা। তার নির্দেশনায় কাজ করতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে। বাকি দুজন তরুণ পরিচালকও ভীষণ মেধাবী। জন্মদিনে সবার দোয়া চাই যাতে পরিবারের সবাইকে নিয়ে দিনটি ঠিকঠাকভাবে উদযাপন করতে পারি।”

এদিকে শখ আরও জানান, শিগগির ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ওয়েব সিরিজে কাজ শুরু করতে যাচ্ছেন। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি বলে আপাতত বিস্তারিত জানাতে পারছেন না। এ ছাড়া নতুন নতুন বিজ্ঞাপনেও তার কাজ করার কথা রয়েছে। আনিকা কবির শখ মূলত একজন নৃত্যশিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

১১

চবির সিনেট সদস্য হলেন ৫ এমপি

১২

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১৩

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১৪

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১৫

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

১৬

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১৭

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

১৮

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

১৯

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

২০
X