বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনায় ফের যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজের সংঘর্ষ

ক্ষতিগ্রস্ত লঞ্চ। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্ত লঞ্চ। ছবি : কালবেলা

বরিশাল-ঢাকা নৌরুটের মেঘনায় ফের দুই নৌযানের সংঘর্ষ হয়েছে। এ সময় নদীতে নোঙর করে রাখা পণ্যবাহী জাহাজের ওপর আছড়ে পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭।

তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীবাহী লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চের দ্বিতীয় তলার প্রায় ৩০ ফুট অংশ ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার সময় দোতলায় থাকা যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চাঁদপুর-মুলাদী নৌ-রুটের মেঘনা নদীর আলু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলা ১২টার দিকে ক্ষতিগ্রস্ত লঞ্চটি যাত্রী নিয়ে বরিশালের মুলাদীতে পৌঁছেছে।

এমভি মহারাজ-৭ এর মাস্টার মো. মনিরুজ্জামান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘনকুয়াশার কারণে মেঘনার কাছিকাটা এলাকায় রাত ২টা থেকে লঞ্চটি নোঙর করে রাখা হয়।

সকাল সোয়া ৬টার দিকে যাত্রী নিয়ে মুলাদীর উদ্দেশে রওয়ানা দেন তারা। এ সময় একটি ছোট কার্গো জাহাজ লঞ্চের মাঝ বরাবর আঘাত করে। এতে লঞ্চের দোতলার দুটি টেক্সিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

লঞ্চ মাস্টারের এমন দাবি ভিত্তিহীন বলে অভিযোগ যাত্রীদের। তারা জানান, পণ্যবাহী জাহাজটি নদীর তীরে নোঙর করা ছিল। ঘনকুয়াশার কারণে এমভি মহারাজ-৭ লঞ্চের মাস্টার সেটা খেলায় করেননি। এ কারণে পণ্যবাহী জাহাজটিকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত হয় এমভি মহারাজ-৭।

বরিশাল বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক জুলফিকার আলী বলেন, দুই নৌযানের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহত হয়নি। লঞ্চে বেলা ১২টার দিকে নিরাপদে মুলাদী পৌঁছেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঘনকুয়াশায় চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চসহ চারজন স্টাফকে আটক করা হয়। পাশাপাশি ওই ঘটনায় চাঁদপুর আদালতে ১৮ জনের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। তাছাড়া ৩টি নৌ-যানের রুট পারমিট বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X