কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি যে কারণে জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলনে যায়নি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এ সময় জামায়াত আমির বলেন, কিছু সময় আগে এনসিপির সাথে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু সময় স্বল্পতার কারণে দলটির কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেনি। তারা দলীয়ভাবে আলোচনা করে পরে সংবাদ সম্মেলন করবেন।

তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আমাদের সবার কথা হয়েছে। তিনি নিজেই জোটে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে সঙ্গে নেওয়া যাচ্ছে না৷ সংবাদ সম্মেলনে ৯টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে নতুন এ জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানান জামায়াত আমির। জোটের কে কত আসন পাচ্ছে সে ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

আগে থেকে জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X