কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির আরও এক নেত্রীর পদত্যাগ

তাজনূভা জাবীন। ছবি : সংগৃহীত
তাজনূভা জাবীন। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাজনূভা জাবীন এ কথা জানান।

তাজনূভা জাবীন এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ঢাকা-১৭ আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি।

এর আগে এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। তাসনিম জারা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ছিলেন এবং দলটির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল তার।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক জোট ও আসনভিত্তিক সমীকরণ। রাজনীতির প্রায় সব সমীকরণই স্পষ্ট হতে পারে আজ। বহুল আলোচিত জামায়াত-এনসিপির আসন সমঝোতা কিংবা জোটেরও আত্মপ্রকাশ হতে পারে আজ। দল এবং দলের বাইরে নানা আলোচনা-সমালোচনা হলেও এই সমঝোতায় অনড় রয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব। এটিকে চূড়ান্ত রেখেই আসন এবং জোটের সার্বিক বিষয়ে নিজেদের দরকষাকষি চালিয়ে যাচ্ছে উভয় দলই।

এনসিপি সূত্র বলছে, সংস্কার, দলের বৃহত্তর স্বার্থ ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই মূলত এই জোট বা আসন সমঝোতা হচ্ছে। এখান থেকে সরে আসার আর কোনো সুযোগ নেই। দলের বেশিরভাগ নেতা এতে সম্মতি জানিয়েছেন। তবে জোট বা আসন সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। গতকাল গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা। এনসিপির কেন্দ্রীয় কমিটির মোট সদস্য ২১৬ জন। এর মধ্যে জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে পক্ষে মত দিয়েছেন ১৮৪ জন কেন্দ্রীয় নেতা। কেন্দ্রীয় আরেকটি অংশ সমঝোতার পক্ষে থাকতেই দলের আহ্বায়ককে চিঠি দিয়েছে। এ ছাড়া এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুব শক্তি, শ্রমিক শক্তি, ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তিসহ সবাইকে নাহিদ ইসলাম ও আখতার হোসেনের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আস্থার কথা লিখেছেনও তারা।

এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ দলীয় জোটের সঙ্গে আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) আরও কয়েকটি দল যুক্ত হচ্ছে। এনসিপি এই বৃহত্তর সংস্কার জোটের পক্ষ নিয়েছে। এই সমঝোতায় এনসিপি অন্তত ৫০ আসন চেয়েছে। শেষ পর্যন্ত ৪০ আসনে এনসিপির প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। এই জোটে এনসিপি দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে, সেটাই প্রত্যাশা তাদের। দলটি প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী দিয়েছে। তবে সমঝোতার পর বাকি আসনগুলোতে আর মনোনয়ন না নিয়ে জোটের পক্ষেই কাজ করবেন তারা।

কালবেলা/এনএএস/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X