বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রতিরোধ্য সালমান খান, চমকে দিলেন ভক্তদের

সালমান খান I ছবি : সংগৃহীত
সালমান খান I ছবি : সংগৃহীত

বয়স যে কেবল কাগজের হিসাব এই কথার জীবন্ত প্রমাণ যেন আবারও দিলেন বলিউডের চিরসবুজ ‘ভাইজান’ সালমান খান। ৬০ বছরে পা রেখেও তার চোখে-মুখে এক ফোঁটাও ক্লান্তির ছাপ নেই, বরং আগুন ঝরানো লুকে, রক্তগরম উপস্থিতিতে দর্শকদের রীতিমতো শিউরে তুলেছে তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর টিজার। নিজের জন্মদিনেই এমন বিস্ফোরক উপহার দিয়ে সালমান যেন স্পষ্ট করে দিলেন—সময় তাকে ছুঁতে পারেনি, তিনি এখনো পর্দার অপ্রতিরোধ্য যোদ্ধা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) ৬০ বছর পূর্ণ করলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ২৬ ডিসেম্বর তারিখ ভোর রাত থেকেই সালমানের বার্থডে সেলিব্রেশন শুরু হয়েছিল তার ফার্ম হাউসে। যেখানে উপস্থিত ছিলেন, তার পরিবারের লোক এবং কাছের মানুষজন। আর এদিনই অনুরাগীদের সালমান উপহার দিলেন, ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির টিজার। যেখানে তাকে দেখা যায়, কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে।

প্রকাশিত টিজারে দেখা যায়, ‘ব্যাটেল অফ গালওয়ানে’র টিজার শুরু হয় বিরসা মুণ্ডার জয়গান গেয়ে। তারপর বজরংবলী, দেশমাতৃকার জয়ধ্বনি দিয়ে সেনাবাহিনী নিয়ে সালমান (কর্নেল সন্তোষ) আছড়ে পড়েন লাদাখ উপত্যকার চীন সীমান্তে। যেখানে এক গাছের গুঁড়ি হাতে নিয়ে শত্রু নিধন করতে দেখা যায় সালমান খানকে।

টিজারের সবশেষে বলিউড সুপারস্টারের কণ্ঠে শোনা যায়, ‘মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই’। টিজারে তার এমন ডায়লগ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছে ভক্ত মহল।

উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সালমান খানের ‘ব্যাটল অফ গালওয়ান’। যেখানে কর্নেল সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে বলিউড ভাইজানকে। যিনি সেসময়ে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন।

এদিকে সেনা জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য মাস দুয়েক আগে থেকে বেশ কসরত করেছিলেন সালমান খান। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। ভাইজানের সেই কসরত এখন বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকমহল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X