তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০২:৩৭ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

অনুদানের সিনেমায় সুবর্ণা

অনুদানের সিনেমায় সুবর্ণা

বেশ কয়েক বছর ধরেই টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী সুবর্ণা মজুমদার। বর্তমানে তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটকও প্রচারিত হচ্ছে। এবার নাম লেখালেন সরকারি অনুদানের সিনেমায়।

এ বিষয়ে সুবর্ণা জানান, আগামী মাস থেকে তিনি প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘সনাতন’। এটি নির্মাণ করবেন জহির রায়হান। এ সিনেমায় সুবর্ণা অভিনয় করবেন ‘কণিকা’ নামের একটি চরিত্রে।

এ নিয়ে সুবর্ণা মজুমদার বলেন, ‘অভিনয়ে আমি খুব বেশি যে ব্যস্ত, এমনটা নয়। আমি শুরু থেকেই কম কাজ করে আসছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এখনো সেই চেষ্টাটাই অব্যাহত আছে। তবে ভালো গল্পের সিনেমায় কাজ করার অপেক্ষায় ছিলাম বহু বছর। ‘অনাবৃত’ সিনেমাটি দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে, প্রশংসিত হচ্ছে। জলকিরণ-সিনেমার গল্পটাও এক কথায় অসাধারণ, আমি খুব আশাবাদী। সেভ দ্য লাইফ’র গল্পটাও ভালো ছিল। কিন্তু সেটা তো মনে হয় না আর কোনোদিন হবে। তবে এবারই প্রথমবার অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। ‘সনাতন’ নামের এই সিনেমার গল্পটাই আমাকে সিনেমাটিতে কাজ করতে আগ্রহী করে তুলেছে। আসলে আমি যত সিনেমায় অভিনয় করছি, প্রতিটিই একটু অফট্র্যাকধর্মী। সিনেমাগুলো মুক্তি পেলে দর্শকের কাছ থেকে ভালো-মন্দ জানতে পারব।’ এর আগে আমীরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ দ্য লাইফ’ সিনেমার কাজ শুরু করেছিলেন সুবর্ণা। এতে সুবর্ণা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১০

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১১

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১২

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৩

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৪

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৭

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৯

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

২০
X