কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় রেকর্ডভাঙা তুষারপাত, বরফে ঢেকে গেছে শহর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে গত ১৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করা হয়েছে। ভয়াবহ এ তুষারঝড়ে পুরো অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে। শহর ও জনপদ বরফে ঢেকে গেছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কামচাটকার বিভিন্ন শহরে ১০-৪০ ফুট পর্যন্ত বরফ জমেছে। কোথাও কোথাও বহুতল ভবনের চারতলা পর্যন্ত বরফে ঢেকে গেছে। ভারী তুষারের চাপ ও তুষারধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় কামচাটকার প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কিতে গত ১৫ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করেন মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ। তিনি অভিযোগ করেন, সময়মতো ভবনের ছাদ থেকে বরফ না সরানোর কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।

প্রচণ্ড তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে, বাতিল হয়েছে বহু ফ্লাইট। বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। স্কুল, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষ ঘরে থাকতে বাধ্য হচ্ছে এবং অনেকেই দূর থেকে কাজ করছেন।

বরফে ঢাকা সড়কের কারণে দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় রুটি, দুধ ও ডিমের মতো খাদ্যসামগ্রী দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওখোৎস্ক সাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টির ফলে প্রবল বাতাস ও টানা তুষারপাত হচ্ছে। এ পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কামচাটকা অঞ্চল সাধারণত তীব্র শীত ও আগ্নেয়গিরির জন্য পরিচিত হলেও এবারের তুষারপাত আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা একে ‘তুষার বিপর্যয়’ বলে অভিহিত করছেন। সূত্র : এশিয়ান মেইল

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X