বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দাম্পত্যে ভাঙনের গুঞ্জন, সবকিছু থেকে বিরতি নিতে চান নেহা

নেহা কক্কর I ছবি: সংগৃহীত
নেহা কক্কর I ছবি: সংগৃহীত

গ্ল্যামার, সাফল্য আর উচ্ছ্বসিত গানের জগতে অভ্যস্ত নেহা কক্করের জীবন হঠাৎই ঢেকে গেল প্রশ্নচিহ্নে। একটি ছোট্ট পোস্টই যেন ঝড় তুলে দিল তার ব্যক্তিগত জীবনে। দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণার পর মুহূর্তেই গুঞ্জন ছড়িয়ে পড়ে—তবে কি স্বামী রোহানপ্রীত সিংয়ের সঙ্গে তার দাম্পত্যে ভাঙনের সুর বেজেছে? সোশ্যাল মিডিয়ায় কানাঘুষা যখন চূড়ায়, তখন সব জল্পনার ইতি টানতে সামনে এলেন নেহা নিজেই। জানালেন, ভাঙন নয়—এই মুহূর্তে তিনি চাইছেন সবকিছু থেকে একটু বিরতি, নিজের জন্য কিছুটা সময়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায় সোমবার (১৯ জানুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা জানান, তিনি আপাতত কিছুটা বিরতি নিতে চান। একই সঙ্গে পাপারাজ্জিদের তাকে ছবি না তুলতে অনুরোধও করেন। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টগুলো মুছে ফেলেন তিনি। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় নানা আলোচনা অনেকে ধরে নেন, নেহা ও রোহানপ্রীতের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে।

এই জল্পনার প্রেক্ষিতে পরে আবার ইনস্টাগ্রাম স্টোরিতে বিস্তারিত বার্তা দেন নেহা। সেখানে তিনি লেখেন, দয়া করে আমার নির্দোষ স্বামী বা আমার পরিবারকে এই বিষয়ে জড়াবেন না। ওরাই আমার সবচেয়ে বড় শক্তি। আজ আমি যা কিছু, সবই তাদের সমর্থনের জন্য। নেহা আরও জানান, তিনি আসলে কিছু ব্যক্তি ও একটি ‘সিস্টেম’-এর কারণে মনঃক্ষুণ্ন ছিলেন।

তিনি বলেন, আমি বুঝতে পারছি, ‘সোশ্যাল মিডিয়ায় আবেগী পোস্ট দিলে কীভাবে ছোট জিনিসকে পাহাড়সম বানানো হয়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলাম।’

একসময় যে নেহা কক্কর ভালোবাসা আর সাফল্যের প্রতীক হয়ে উঠেছিলেন, আজ তার জীবন নিয়ে আলোচনাও ততটাই তীব্র। ২০২০ সালের অক্টোবরে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে শুরু হয়েছিল এক স্বপ্নের অধ্যায়। ‘দিলবার’, ‘আঁখ মারেই’, ‘হাউলি হাউলি’, ‘মোরনি বানকে’র মতো হিট গানে কণ্ঠ দিয়ে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন তিনি। নিয়মিত দেখা যায় সংগীতভিত্তিক রিয়েলিটি শোর বিচারকের আসনেও।

এদিকে সম্প্রতি ভাই টনি কক্করের সঙ্গে নেহার নতুন গান ‘ললিপপ’ মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার শিকার হন তিনি। গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে নেটিজেনদের একাংশ একে ‘অশালীন’ বলে কটাক্ষ করেন। তাহলে কি ট্রলিং সহ্য করতে না পেরেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X