কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের জমি ও তার স্ত্রীর কোটি টাকা জব্দের আদেশ

শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের এক কোটি ৭৫ লাখ টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবে থাকা এক কোটি তিন লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল পৃথক দুটি আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, জাহাঙ্গীর আলমের অর্জিত স্থাবর সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্জিত স্থাবর সম্পদ জব্দ করা আবশ্যক। এ ছাড়া কামরুন নাহারের নামে অর্জিত অস্থাবর সম্পদ (ব্যাংকিং হিসাবে বিদ্যমান স্থিতিসহ) স্থানান্তর, হস্তান্তর ও দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন দুটি মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে অভিযোগে বলা হয়েছে, কামরুন নাহারের নামে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১০

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১১

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১২

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৩

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৪

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৫

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৬

টিভিতে আজকের যত খেলা

১৭

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৮

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৯

স্বর্ণের আজকের বাজারদর

২০
X