কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ 

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাততলা বস্তিতে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাততলা বস্তিতে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানী ঢাকার সাততলা বস্তিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ্ব নাজিমুদ্দিন আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সাইদুল হক।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ডা. সাইদুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের রূহের মাগফিরাত কামনায় এই শীতবস্ত্র বিতরণ একটি ক্ষুদ্র মানবিক প্রয়াস মাত্র।

অনুষ্ঠানে নাজিমুদ্দিন আলম বলেন, দেশের শীতপ্রবণ সময়ে বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আয়োজক সংগঠন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ জানায়, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের সময় এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১১

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১২

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৩

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৪

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৫

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৬

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৭

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৮

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৯

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

২০
X