বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন অ্যাটলি-প্রিয়া

অ্যাটলি ও প্রিয়া I ছবি: সংগৃহীত
অ্যাটলি ও প্রিয়া I ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন ভারতের খ্যাতনামা পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যাটলি।মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্মাতার স্ত্রী প্রিয়া, অ্যাটলির সঙ্গে যৌথভাবে একটি ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করে ভক্তদেরকে তারা তাদের দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দেন। সূত্র: পিংকভিলা

সোশ্যাল মিডিয়ায় এই দম্পতি সুন্দর মাতৃত্বকালীন ফটোশুটের একাধিক ছবি শেয়ার করেছেন। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ঘর আরও উষ্ণ ও পূর্ণ হতে চলেছে আমাদের নতুন সদস্যের আগমনে! হ্যাঁ! আবার গর্ভবতী। সবার আশীর্বাদ, ভালোবাসা ও প্রার্থনা চাই। ভালোবাসায়,অ্যাটলি, প্রিয়া, মীর, বেকি, ইউকি, চক্কি, কফি ও গুফি।‘

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রিয়া তার বেবি বাম্প নিয়ে পোজ দিচ্ছেন, পাশে হাসিমুখে বসে আছেন অ্যাটলি। চোখে পড়বে তাদের তিন বছরের ছেলে মীরকেও, যে তার মায়ের ভঙ্গি নকল করে পোজ দিয়েছে। পরবর্তী ছবিগুলোতে বাবা-মাকে ভালোবাসায় ভরা মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। আর সবচেয়ে কিউট ছবিটিতে রয়েছে তাদের পাঁচ পোষ্য—বেকি, ইউকি, চক্কি, কফি ও গুফি।

তাদের এই ঘোষণার পরপরই বহু তারকা মন্তব্য করে তাদের শুভেচ্ছা জানান। ‘গীতাঞ্জলি’ খ্যাত অভিনেত্রী কীর্তি সুরেশ তাদেরকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেন,’অভিনন্দন আমার ডার্লিংস। নাইক এবং কেনির পক্ষ থেকে অনেক ভালোবাসা তোমাদের।‘

এরপর বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর একাধিক লাল হৃদয়ের ইমোজি দিয়ে তাদেরকে ‘সেরা’ বলে মন্তব্য করেন। সামান্থা রুথ প্রভুও শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘খুব সুন্দর। অভিনন্দন আমার সুন্দরী মামা।’

অ্যাটলি ২০১৪ সালের ৯ নভেম্বর প্রিয়া অ্যাটলিকে বিয়ে করেন। নয় বছর পর, ২০২৩ সালের ১৩ জানুয়ারি তাদের ঘরে আসে পুত্রসন্তান—যার নাম রাখা হয় মীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X